অর্ণব আইচ: মুকুন্দপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞল্যকর মোড়। শেয়ার বাজারে প্রচুর টাকা খুইয়ে ডাকাতির ছক কষেছিল দুই নার্স। প্রাথমিক তদন্তে উঠে এল এমনই চমকে দেওয়া তথ্য।
বারাকপুর, পুরুলিয়া, রানাঘাটের কায়দায় এবার রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতার সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। ক্রেতা সেজে দোকান লুটের চেষ্টা চালায় ২ জন। দোকানের মালিক বাধা দিলে তাঁর গলায় কোপ মারা হয়। মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি দোকানের মালিক। এদিকে মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে। তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের চক্ষু চড়কগাছ।
ধৃতরা জানায়, তারা আর এন টেগোর বেসরকারি হাসপাতালের নার্স। শেয়ার বাজারে বিপুল ক্ষতি হয়েছিল তাঁদের। সেই টাকা তুলতেই সোনার দোকানে ডাকাতির ছক কষে তারা। সেই মতো এদিন সকালে মুকুন্দপুরের সোনার দোকানে হানা দিয়ে গয়না ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা। মালিক বাধা দেওয়ায় তাঁর গলায় কোপ মারে। পালানোর চেষ্টা করলেই ব্যর্থ হয়। মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার পর তাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’