Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

সেনায় চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত সেনাকর্মী

কীভাবে ফাঁদ পাতা হয়েছিল জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৭, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৭, ১৫:৩২

options
link
সেনায় চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত সেনাকর্মী zoom

স্টাফ রিপোর্টার: রেল, স্কুল-সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির দেওয়ার নামে টাকা হাতানোর ফন্দি তো ছিলই। এবার সেই তালিকায় জুড়ল সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। আর সেই প্রতারণায় নাম জড়াল সেনাবাহিনীরই এক কর্মীর। তিন যুবককে সেনায় চাকারি পাইয়ে দেওয়ার নামে তাঁদের থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। প্রতারণার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আরও এক যুবককে দিয়ে ফাঁদ পাতে পুলিশ। সে ফাঁদে পা দিয়ে টাকা নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল অভিযুক্ত।

[SSKM-এর চক্ষু বিভাগে আগুন, ওটি থেকে সরানো হল রোগীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত রামজি তেওয়ারি নামের ওই অভিযুক্ত। যদিও তাঁর আসল পরিচয়, সেনাবাহিনীর গ্রুড ডি কর্মী। বালিগঞ্জ সেনা ছাউনিতে কর্মরত ছিল সে। পুলিশ জানতে পেরেছে, সেনায় চাকরি দেওয়ার নামে ওই তিন যুবকের থেকে কয়েক দফায় ১১ লক্ষ টাকা নিয়েছে রামজি। ওই যুবকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তাঁদের সেনাছাউনিতে নিয়েও যায় রামজি। নিজের আত্মীয় পরিচয় দিয়ে ওই যুবকদের ক্যাম্পে ঢোকায়। গোটা ক্যাম্পটি ঘুড়িয়ে দেখায়। ওই যুবকদের সামনে ছাউনির সেনা জওয়ানদের সঙ্গে নিজের ব্যাপক দহরম-মহরম দেখায় রামজি। চটকদারি কথায় ওই যুবকদের নিজের জালে ফাঁসিয়ে নেয় সে। তাঁদের সামনে ফোন করে সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার অভিনয়ও করে।

[জীবন বাজি রেখে কিং কোবরার ছোবল থেকে পড়ুয়াদের বাঁচালেন এই শিক্ষক]

এসব দেখে রামজিকে সেনার বড় কর্তা বলে বিশ্বাস করে নেন ওই যুবকরা। রামজির কথা মতো প্রত্যেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা করে দেন তাঁকে। তবে টাকা নেওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে য়ায় সে। সম্বিৎ ফিরতেই ভাবানীপুর থানার পুলিশের দ্বারস্থ হন ওই তিন যুবক। অভিযুক্তকে ধরার জন্য পালটা ফাঁদ পাতে পুলিশও। এক চতুর্থ যুবককে দিয়ে রামজিকে টোপ দেওয়া হয়। সেই যুবককে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রথমে পঞ্চাশ হাজার চায় রামজি। পুলিশের কথা মতো সেই যুবক রামজিকে বেনিয়াপুকুরে ডাকে। টাকার লোভে শুক্রবার সেখানে আসে রামজি। টাকা নিয়ে হাতে নাতে ধড়া পড়ে যায় সে। এদিন রামজিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই তিন যুবক ছাড়া আর কতজনের সঙ্গে সে প্রতারণা করেছে, তা জানার জন্য ধৃতকে জেরা করছে পুলিশ।

[রাধাকে খুনের আগে দৈহিক চাহিদা মেটায় ধৃত প্রেমিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.