Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Abhisekh Banerjee

কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের

মঙ্গলবার তলব করলেও তিনি যাননি। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ডিজে' বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের জন্য বিধাননগর আদালতে তলব করা হয়েছে। আগামী বুধবার, ৮ জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওই দিন তাঁকে উপস্থিত থাকতে হবে বলে আদালতের নির্দেশ।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:৪৬

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:৪৬

options
link
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের zoom
আরও বিপাকে অভিষেক!
Advertisement

মঙ্গলবার তলব করলেও তিনি যাননি। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডিজে’ বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের জন্য বিধাননগর আদালতে তলব করা হল। আগামী বুধবার, ৮ জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওই দিন তাঁকে উপস্থিত থাকতে হবে বলে আদালতের নির্দেশ। এদিকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিষেকের আইনজীবী চিঠি দিয়েছেন। গতকাল, মঙ্গলবার এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বিষয়ক মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছেড়ে দিয়েছেন। অভিষেকের অন্য একটি মামলা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে। কিন্তু বিচারপতি এই মুহূর্তে বসছেন না। সেকারণে অন্য কোনও বেঞ্চে মামলার শুনানির জন্য ওই চিঠি দেওয়া হয়েছে। এমনিই তথ্য আদালত সূত্রে জানা গিয়েছে।

ভোটের প্রচারে ডিজে বাজানো মন্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। থানায় অভিযোগও দায়ের হয়। ওই মন্তব্যের ঘটনায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় সিআইডি। বিধাননগর আদালত প্রথমে ৩০ জুন, মঙ্গলবার তাঁকে আদালতে ডেকেছিল। কিন্তু কণ্ঠস্বরের পরীক্ষায় না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ না করে মামলা থেকেই সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে আরও বিপাকে পড়েছেন অভিষেক। বুধবার সেই অস্বস্তি তাঁর আরও কিছুটা বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।

Advertisement

‘ডিজে বাজানোর’ মন্তব্যে ফের তাঁকে তলব করেছে বিধাননগর আদালত। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়লে আগামী ৮ জুলাই বেলা ১০টায় বিধাননগর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওই দিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এদিকে এবার এই সংক্রান্ত মামলায় আরও চাপে অভিষেক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.