অর্ণব আইচ: এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার পর একাধিকবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে তিনি জামিনের আর্জি করলেও লাভ হয়নি। পরবর্তীতে গত বৃহস্পতিবার মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা। বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতেই সোমবার সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। বিরোধিতা করে ইডি। কিন্তু অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কয়েকটি শর্ত পালন করতেই হবে অর্পিতাকে। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে। তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। তদন্ত সহযোগিতাও করতে হবে।
তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি বেলঘরিয়া। তা কলকাতা পুলিশের আওতায় নয়। এদিকে আদালতের নির্দেশ, অর্পিতা যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে। সেক্ষেত্রে তিনি কলকাতায় কোথায় থাকবেন তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। মনে করা হচ্ছে, হরিদেবপুরের ফ্ল্যাটে থাকবেন তিনি। উল্লেখ্য, প্যারোলে সোমবারও বাড়িতেই রয়েছেন অর্পিতা। আগামিকাল ফিরবেন জেলে, সেখানে কিছু নথিপত্রের কাজ রয়েছে। তা সেরে কলকাতার ঠিকানায় বাস শুর করবেন অর্পিতা।
সর্বশেষ খবর
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?
-
মিলে গেল বাইবেলের বর্ণনা, ২ হাজার বছর পরে মিলল যিশুর কবর!
-
ড্রোন তৈরিতে পড়ুয়াদের হাতেখড়ি, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ঘিরে তুঙ্গে উন্মাদনা
-
স্পনসরের আকালে গিল-শ্রেয়সরা! ডেডলাইনের দু’সপ্তাহ পরেও খালি হাত বোর্ডের, কেন এই দুরবস্থা?
-
রাজ্যের অনুরোধে সাড়া! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র