নব্যেন্দু হাজরা: জাতীয়, রাজ্য় সড়ক-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তায় আর চলবে না অটো, টোটা! কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহণ দপ্তর। জেলাশাসক ও পুরসভাগুলিতে এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ্য় সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল আগেই। সেই নিয়ম ভাঙা হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে।
জাতীয় ও রাজ্য় সড়কে দেদার চলছে অটো-টোটো-সহ একাধিক বেআইনি তিনচাকা গাড়ি। যার জেরে বাড়ছে যানজট। এমনকী, একাধিক দুর্ঘটনাও ঘটছে এই বেআইনি যানবাহনের জন্য। প্রাণ যাচ্ছে অনেকের। শুধু তাই নয়, জাতীয় ও রাজ্য সড়কে এই তিনচাকা যান চলাচলের দরুন পণ্যবাহী গাড়ির গতিও শ্লথ হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে পণ্য পরিবহণেও। তাই এবার জাতীয় ও রাজ্য় সড়কে টোটো, অটো বা রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পরিবহণ দপ্তর। বদলে স্থানীয় পুরসভা, পঞ্চায়েতগুলিকে বৈঠক করে টোটো-অটোর রুট ঠিক করতে বলা হয়েছে।
[আরও পড়ুন: পাকিস্তানে ফের আক্রান্ত খ্রিস্টানরা! মসজিদের নির্দেশে চার্চে ভাঙচুর, পুড়ল বহু বাড়ি]
পুলিশকেও নজর রাখতে বলা হয়েছে, যাতে নির্দিষ্ট রুটের বাইরে যাতে অটো-টোটো চলাচল না করে। তবে কোন রুটে অটো-টোটো চলবে তা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
[আরও পড়ুন: ভারত তো আমরা বলিই? দেশের ‘নাম বদলে’র যৌক্তিকতা নিয়ে প্রশ্ন মমতার]
সর্বশেষ খবর
-
অবসর চেয়েছিলেন রোনাল্ডো, ‘টাকার লোভে’ই আটকে রেখেছে পর্তুগাল! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে থমকে করিমপুরের চেকপোস্টের কাজ! বদলের বাংলায় কাজ শুরুর আশায় সীমান্তবাসী
-
পুজোয় নয়া চমক, শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’
-
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, জ্ঞানেশ বিক্ষোভে আটক নেহা বোরা, বৃন্দা কারাট-সহ ১১০০
-
‘ভাইপো টাকা তোলার মেশিন’, পুজো পাস দুর্নীতিতে মমতার গ্রেপ্তারি দাবি অর্জুনের! কী সাফাই ‘ফুটবলার’দের?