সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিন বছর বিচারাধীন বন্দি থাকার পর জামিন পেতে পারেন কুণাল ঘোষ৷ মঙ্গলবার হাই কোর্টের বিচারপতির কথায় মিলল সে ইঙ্গিত৷
সারদা মামলায় অভিযুক্ত হয়ে প্রায় তিন বছর বন্দি আছেন তিনি৷ একাধিকবার তিনি নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন৷ যদিও প্রতিবার তা নাকচ হয়েছে৷ সিবিআইকে তদন্তে সর্বোতভাবে সাহায্য করার পরও কেন তাঁর জামিন হচ্ছে না, তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যসভার সাংসদ৷ বসেছিলেন অনশনেও৷
এর আগে আর এক অভিযুক্ত মন্ত্রী মদন মিত্রর জামিন মঞ্জুর হওয়ার সময় আদালতে উঠেছিল তাঁর প্রসঙ্গ৷ একই অভিযোগে আর একজন জামিন পেলে, অন্যজনেরও তা পাওয়া উচিত বলেই মত প্রকাশ করেছিল আদালত৷ এছাড়া সাজার যা মেয়াদ হওয়া উচিত, তার বেশিরভাগটাও বিচারাধীন অবস্থায় তিনি কাটিয়ে ফেলেছেন বলেও অভিমত প্রকাশ করা হয়েছিল৷ এবার সেই পথেই তাঁর জামিন মঞ্জুর হতে পারে বলেও ইঙ্গিত মিলল৷
তবে জামিন পেলেও সিবিআই-এর দেওয়া কিছু শর্ত মেনেই তা মঞ্জুর হবে বলে ধারণা রাজনৈতিক মহলের৷ প্রাক্তন পরিবহণমন্ত্রীর জামিনের ক্ষেত্রেও সিবিআই দফতরে হাজিরা দেওয়া, পাসপোর্ট জমা রাখার মত শর্ত আরোপ করা হয়েছিল৷ তা প্রযোজ্য হতে পারে কুণাল ঘোষের জন্যও৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের