সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকলেও বাতাসে ছিল গুমোট ভাব৷ বেলা বাড়তেই আদ্রতার জেরে হাসফাঁস দশা শহরবাসীর৷ দুপুরের বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও, অচিরেই বদলে গেল পুরো ছবিটা৷ এদিনের প্রবল বৃষ্টির জেরে বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু হল দুই বৃদ্ধার৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে৷
পুলিশ এবং দমকল সূত্রে খবর, সোমবারের দুপুরে বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে ঢাকুরিয়ার পঞ্চাননতলার একটি চারতলা বাড়ির দু’টি বারান্দা৷ বারান্দা ভেঙে গুরুতর আহত হন দুই বৃদ্ধা৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে এক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ পরে হাসপাতালে মারা যান চিকিৎসাধীন অন্য বৃদ্ধাও৷ চারতলা ওই বাড়িটিতে ২৪টি পরিবার থাকত বলে জানা গিয়েছে৷ এখনও বিপজ্জনক ভাবে ঝুলছে বারান্দার একটি অংশ৷ উদ্ধারকার্যে নেমেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতর৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?