স্টাফ রিপোর্টার, বারাসত: নিছক প্রণয়ের আবেগ বা সম্পর্কের টানাপোড়েন নয়৷ বারাসতের অনুপম সিংহ খুনের ঘটনার পিছনে রয়েছে আরও অনেক কারণ৷ মঙ্গলবার বাংলাদেশ থেকে বারাসতে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অনুপমের বাবা জগদীশ সিংহ৷ তাঁর দাবি, অনুপমকে খুন করার অন্যতম কারণ ছিল তাঁর সম্পত্তি হাতানো৷ আর সেই চক্রান্ত একা মনুয়ার নয়৷ ষড়যন্ত্রে জড়িত মনুয়ার বাবা, মা-সহ অন্য আত্মীয়রাও৷
[নিয়ম ভাঙায় বাধা, পুলিশকেই চড় বিজেপি বিধায়কের]
এদিন বারাসতের শেঠপুকুর ময়দানে অনুপমের স্মরণভায় এসে ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জগদীশবাবু ও তাঁর স্ত্রী কল্পনারানিদেবী৷ কাঁদতে কাঁদতে জগদীশবাবু বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই৷ তাঁকে বলব, মনুয়ার বাবা খুব প্রভাবশালী লোক৷ ওদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, না হলে তারা তদন্ত প্রভাবিত করতে পারে৷ মুখ্যমন্ত্রীর পা জড়িয়ে আমি ছেলের খুনের বিচার চাইব৷” অনুপমের পরিবারের লোকদের দাবি, বিয়ের পর থেকেই অনুপমের বাড়িটি হাতাতে চেয়েছিল মনুয়া ও তার পরিবার৷ এছাড়া অনুপম-মনুয়ার বিয়ের পর বাংলাদেশের কেশবপুরে একটি অনুষ্ঠান করা হয়েছিল সেখানে প্রচুর পরিমাণ সোনা পেয়েছিল মনুয়া৷ অনুপমের এক আত্মীয় জানান, “বউভাতের অনুষ্ঠানে প্রায় ষাট থেকে সত্তর ভরি সোনার গয়না পেয়েছিল মনুয়া৷ সেগুলি বউভাতের পরের দিনই বারাসতে নিয়ে এসে ব্যাঙ্কের লকারে রেখে দেয়৷ সোনা ও সম্পত্তির লোভেই অনুপমকে নৃশংসভাবে খুন করেছে সে৷
[ডিমের পর এবার ছড়াল প্লাস্টিক চালের আতঙ্ক]
জগদীশবাবু সরাসরি অভিযোগ করেন, এই খুনের পিছনে মনুয়ার বাবা-মা, মেসো এবং এক মামাও জড়িত রয়েছে৷ ২ মে রাতে নিজের বাড়িতে খুন করা হয় অনুপমকে৷ ৩ মে খবর পেয়ে বাংলাদেশ থেকে তাঁরা ছুটে আসেন৷ কিন্তু ছেলেকে দাহ করার পর মনুয়ার বাবা-মা কার্যত তাঁদের বাংলাদেশে ‘তাড়িয়ে’ দিয়েছে৷ “আমরা থাকলে ওদের অসুবিধা হয়ে যেত৷” অনুপমের বাবা আরও বলেন, “আমি প্রয়োজনে মনুয়ার বাবা-মা ও আত্মীয়দের নামে থানায় দ্বিতীয়বার অভিযোগ দায়ের করব৷ ওরাই আসল কালপ্রিট৷ মনুয়া ও তার পরিবার ভেবেছিল আমরা বাংলাদেশের বাসিন্দা, তাই পার পেয়ে যাবে৷ কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব৷” অনুপমের মা কল্পনারানিদেবী ছেলের ছবি জাপটে ধরে নাগাড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, “আমার তো সব শেষ৷ এদের ফাঁসি হলে কিছুটা শান্তি পাব৷”
[ব্রাহ্মণরাও গো-মাংস খেতেন, বিস্ফোরক দাবি বিজেপি নেতার]
সর্বশেষ খবর
-
অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া! কলেজ স্ট্রিট এবার ‘নো ভেহিকেল জোন’
-
তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
-
দাদা সৌরভের টিপসই ব্রহ্মাস্ত্র! ‘দাদাগিরি’র সেটে পা রেখেই কী জানালেন দেব?
-
রাস্তা আটকে একুশের মঞ্চের মাপজোক, দোলা-কুণালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর
-
জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি