ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের। সোমবার জানান হয়েছে, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩% হারে মিলবে মহার্ঘ ভাতা।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে চলতি মাসেই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে (Nabanna) সেই বৈঠকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি। এরপরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। বলেন, “কোভিড পরিস্থিতি চলছে। রাজ্য সরকারের হাতে টাকা কম। তবু প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ পাবেন আপনারা। যেখান থেকেই হোক টাকা জোগাড় করব।” সূত্রের খবর, প্রতি বছর এই সময় রাজ্য সরকারি কর্মচারীরা ২ শতাংশ ডিএ পান। এবার ১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ ঘোষণা করায় বৈঠকে উপস্থিত ফেডারেশন নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, এই ৩ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার কোটি টাকা।
[আরও পড়ুন: ‘বেসুরো’ জিতেন্দ্রর সঙ্গে ফোনে কথা ফিরহাদের, মানভঞ্জনে মঙ্গলবার বৈঠকের ডাক]
নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো ও ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকার বনাম সরকারি কর্মচারীদের একটি সংগঠনের মামলা চলছে। এমন আবহে ভোটের মুখে তাঁদের ক্ষতে প্রলেপ দিতেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: সাফল্য বনাম ব্যর্থতা, শাসকদলের রিপোর্ট কার্ডের পালটায় বিজেপির হাতিয়ার ‘তৃণমূলের ফেল কার্ড’]
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!