নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিলই। বিজেপি বাংলায় সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরই মন্ত্রী অগ্নিমিত্রা পল জানালেন, ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। কারা কারা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, তা খোলসা করলেন মন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করলেন, ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। যারা নাম বাদ যাওয়ার পর ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল।
সরকার গঠনের ৯ দিনের মাথায় আজ, সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। সেখানে সপ্তম পে কমিশন থেকে শুরু করে, ধর্মীয় ভাতা-একাধিক ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকের পরই নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করলেন, ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনে সংশয় ছিল, কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।
এসআইআরে বহু মানুষের নাম বাদ গিয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। স্বাভাবিকভাবেই তাঁদের মনে প্রশ্ন এবার কী হবে। এদিন সেবিষয়টাও স্পষ্ট করা হয়েছে রাজ্যের তরফে। জানা গিয়েছে, যারা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। যারা নাম বাদ যাওয়ার পর ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। অগ্নিমিত্রা পল জানালেন, ওই পোর্টালের মাধ্যমে আবেদন করলেই নথি যাচাইয়ের পর সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিনা যুদ্ধে নাহি দেব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার



