Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিরেজির স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষার জন্য চার দিন বন্ধ রাখা হচ্ছে চেতলা ব্রিজ ও বিজন সেতু

ইতিমধ্যে টালিগঞ্জের করুণাময়ী সেতু বন্ধ করে পরীক্ষা চালানো হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২০, ২৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২০, ২৩:০৩

options
link
স্বাস্থ্য পরীক্ষার জন্য চার দিন বন্ধ রাখা হচ্ছে চেতলা ব্রিজ ও বিজন সেতু zoom
Advertisement

অর্ণব আইচ: স্বাস্থ্য পরীক্ষার কারণে বন্ধ রাখা হচ্ছে শহরের আরও দুটি সেতু। বৃহস্পতিবার থেকে দক্ষিণ কলকাতার চেতলা আরসিসি ব্রিজ ও বালিগঞ্জের বিজন সেতু বন্ধ রাখা হচ্ছে। এই দুটি সেতু ভার বহনে কতটা সক্ষম, তা পরীক্ষা করে দেখবে কেএমডিএ। ইতিমধ্যে টালিগঞ্জের করুণাময়ী সেতু বন্ধ করে পরীক্ষা চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আগামী ১৪ মে সকাল ন’টা থেকে চেতলা আরসিসি ব্রিজ বন্ধ করে দেওয়া হবে। ১৮ মে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। এই সেতু পেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউ থেকে সোজা চেতলার দিকে যাওয়ার বদলে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, দেশপ্রাণ শাসমল রোড, বালিগঞ্জ সার্কুলার রোড অথবা শ্যামাপ্রসাদ মুখার্জী রোড থেকে হাজরা মোড় হয়ে জাজেস কোর্ট রোড, আলিপুর রোড হয়ে চেতলায় পৌঁছানো যাবে। চেতলার দিক থেকে পূর্বদিকে আসার জন্য আলিপুর রোড থেকে দুর্গাপুর ব্রিজ অথবা আলিপুর রোড থেকে রাজা সন্তোষ রোড ও বর্ধমান রোড হয়ে গাড়ি ঘুরিয়ে দেয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লকডাউন ভেঙে দাঙ্গা করলে রেয়াত নয় কাউকে, তেলিনিপাড়ার ঘটনায় হুঁশিয়ারি মমতার]

এদিকে, ১৪ মে সকাল ৬টা থেকে ১৮ মে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাটের বিজন সেতু। রাসবিহারী কানেক্টর থেকে গড়িয়াহাটে আসার জন্য ভিন্ন পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। গড়িয়াহাট থেকেও রাসবিহারী কানেক্টরের দিকে যাওয়ার জন্য ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। দুটি সেতু বন্ধ থাকলেও লকডাউনের সময় গাড়ির সংখ্যা কম থাকায় দক্ষিণ কলকাতায় যানজট হবে না বলে আশাবাদী পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.