সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়াভাবে বাইক চালানোর জেরে আবারও দুর্ঘটনা৷ প্রাণহানি এক স্কুলছাত্রের৷ দুর্ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে৷ ওই বাইকে থাকা আরও এক আরোহীও গুরুতর চোট পেয়েছে৷ এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছে সে৷ এই দুর্ঘটনার জেরে শনিবার সকালে বেশ কিছুক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে তৈরি হয় ব্যাপক যানজট৷ ব্যাহত হয় যানচলাচল৷
[অধীরের ছেড়ে যাওয়া ঘরে বসলেন না সোমেন!]
শুক্রবার রাতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয় একাদশ শ্রেণির ওই ছাত্র৷ সঙ্গে ছিল আরও এক বন্ধু৷ প্রতিমা বিসর্জন করতে যাচ্ছে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল তারা৷ রাত কেটে গেলেও বাড়ি ফেরেনি দুজনেই৷ শনিবার সকাল দশটা নাগাদ বাইকে চড়ে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল ওই কিশোর৷ প্রিন্সেপ ঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়েই বাড়ি ফিরছিল দুজনে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজের উপর বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিল সে৷ দ্রুত গতিতে বাইক চালাতে চালাতে আসছিল দুজনে৷ আচমকাই নিয়ন্ত্রণ হারায়৷ ব্রিজের মাঝে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি৷ এরপরই বাইক থেকে ছিটকে পড়ে যান চালক ও আরোহী৷ ঘটনাস্থলেই মারা যায় একাদশ শ্রেণির এক স্কুলছাত্র৷ বাইক চালাচ্ছিল সে৷ আরোহীরও চোট অত্যন্ত গুরুতর৷ এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে স্কুলছাত্রকে৷ বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এই দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট তৈরি হয়৷ গাড়ি চলাচলও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়৷ পরে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে পুলিশ৷ দেহ উদ্ধারের পর আবারও যানচলাচল স্বাভাবিক হয়৷
[মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে আর মিলবে না ওষুধ!]
এর আগে ষষ্ঠীর দিন ভোররাতেও দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় প্রাণ হারান দু’জন৷ তাঁরাও বাইকে চড়েই ওই ব্রিজ দিয়ে যাচ্ছিলেন৷ সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি৷
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে