সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম নবমীর পর জন্মাষ্টমী৷ উনিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও একবার ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির৷ লক্ষ্য পূরণে দেশজুড়ে মহা ধুমধাম করে জন্মাষ্টমী পালনের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ তবে সশস্ত্র অবস্থায় নয়৷ অস্ত্র ছেড়ে এবার শ্রী কৃষ্ণের বাঁশি হাতে রাস্তায় নামতে চলেছেন গেরুয়াপন্থীরা৷ জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র রাজ্যে হাজারেরও বেশি শোভাযাত্রা বের করতে চলেছে সংগঠন৷ জানা গিয়েছে, উৎসব পালনে জোর দেওয়া হবে জঙ্গলমহল ও সীমান্তবর্তী এলাকায়৷ তাঁদের পাখির চোখ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে গেরুয়া সংগঠনের ভিত শক্ত করা৷
[বিধ্বংসী আগুনে ভস্মীভূত নেলপলিশ কারখানা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িও]
আসন্ন লোকসভায় এই রাজ্যে থেকে ২২টি আসন দখলের লক্ষ্য নিয়েছে বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনেও জঙ্গলমহল এবং সীমান্তবর্তী এলাকায় নিজেদের ছাপ ফেলতে পেরেছে পদ্মশিবির৷ ফলে জন্মাষ্টমীতেও ওই অঞ্চলে বিশেষ গুরুত্ব দিতে চাইছে গেরুয়াপন্থীরা৷ সূত্রের খবর দাবি, কয়েক বছরে ওই অঞ্চলে সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়েছে গেরুয়া শিবির৷ ফলে জন্মাষ্টমীর জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে সেই জমি আরও শক্ত করতে চাইছে তাঁরা৷ তবে থেমে নেই তৃণমূল শিবিরও৷ এক চুলও জমি ছেড়ে দিতে রাজি নয় শাসকদল৷ দলের পক্ষ থেকেও পুরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বা ব্লকে ব্লকে পৌঁছে গিয়েছে নির্দেশ৷ বলা হয়েছে আলাদা করে জন্মাষ্টমী পালন করতে হবে৷ তৃণমূল কর্মীদের এলাকার কোনও মন্দিরে যাওয়ার নির্দেশ জারি হয়েছে দলীয় স্তরে৷
[অবাক বিশ্ব! সাত বছরেই ব্ল্যাক বেল্ট হৃদয়পুরের ফ্লোরা]
দিল্লির মসনদে বিজেপি ক্ষমতা আগেও এরাজ্যে পালিত হত রাম নবমী বা জন্মাষ্টমী৷ শহর তথা গ্রামেও বের হত বড় বড় শোভাযাত্রা৷ কিন্তু ঢাকঢোল পিটিয়ে উদযাপন শুরু হয় ২০১৪-র পর থেকেই৷ যা বর্তমানে উৎসবের রূপ নিয়েছে৷ রাম নবমী নিয়ে গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে বিতর্ক৷ প্রশাসনের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যাচ্ছে গেরুয়াপন্থীদের৷ তবে জন্মাষ্টমীতে সেই পথে হাঁটছেন না তাঁরা৷ শান্তির বার্তা দিয়ে ধর্মের পথ ধরেই মানুষের মধ্যে হিন্দুত্ব জাগাতে তৎপর গেরুয়া শিবির৷ ওয়াকিবহাল মহলের মতে এর পিছনে লক্ষ্য একটাই, পদ্ম শিবিরের জন্য উনিশের রাজনৈতিক জমি শক্ত করা৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?