Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Tamluk Ghatal Co Operative Bank Election

তমলুক সমবায় নির্বাচনে বোমাবাজি, NIA তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি

আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৫, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৫, ১৮:৫৬

options
link
তমলুক সমবায় নির্বাচনে বোমাবাজি, NIA তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি zoom

গোবিন্দ রায়: তমলুক সমবায় নির্বাচনের দিন বিজেপি নেত্রীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকরা। তাই এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

গত ৮ ডিসেম্বর, তমলুকে সমবায় নির্বাচন ছিল। ৬৯টি আসনের মধ্যে ৫৬টিতে একক সংখ্যাগরিষ্ঠতায় জয় পায় তৃণমূল। বাকি ১৩টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির। ওইদিনই নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেত্রী মামণি জানার দাবি, সমবায় ভোট চলার সময় তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তাতেই জখম হন বিজেপি নেত্রী। তাঁর আরও দাবি, সমবায় ভোটের রাতে বাইকে চড়ে দুই যুবক বিজেপি নেত্রীর বাড়ির পাশে আসে।

Advertisement

বিজেপি নেত্রীর পরিবারের সদস্যরা বারবার উঁকিঝুঁকি দিয়ে ওই দুই যুবকের দিকে খেয়াল রাখে। পরিস্থিতি বেগতিক বুঝে তখনই তারা এলাকা ছাড়ে। পরদিন সকালে বাড়ির পাশে রাস্তা থেকে ড্রামভর্তি তাজা বোমা উদ্ধার হয়। বিজেপি নেত্রীর অভিযোগ, তাঁর বাড়িতে হামলার লক্ষ্যে বোমাগুলি জড়ো করা হয়। এই ঘটনার তদন্তে পুলিশ নিষ্ক্রিয় বলেই দাবি গেরুয়া শিবিরের। সে কারণে প্রায় চার সপ্তাহ পর আদালতের দ্বারস্থ বিজেপি। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয়। আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.