সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে বারবার রাজ্যের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এবার টুইটে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা। দাবি করলেন, মিড ডে মিলের বরাদ্দ টাকাতেই নাকি জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পালটা দিল তৃণমূল।
বিষয়টা ঠিক কী? বৃহ্স্পতিবার বেশ কয়েকটি নথির ছবি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিঙ্গলগঞ্জ সফরের জন্য নাকি খরচ হয়েছে মিড ডে মিলের কয়েকলক্ষ টাকা। শুধু তাই নয়, অন্যান্য খাত অর্থাৎ এসসি, ওবিসি, এসটি খাতের টাকাও মুখ্যমন্ত্রীর সফরে ব্যায় হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
[আরও পড়ুন: খাওয়া নিয়ে গণ্ডগোল! দেগঙ্গায় ‘দিদির দূত’ সুজিত বসুর সামনেই হাতাহাতি তৃণমূল কর্মীদের]
CM @MamataOfficial grabs from School Childrens’ food plates to fund her trips. What a shame !
Lakhs of rupees were diverted from the Mid Day Meal funds for CM’s trip to Hingalganj; North 24 Parganas, last November. Even funds for SC, ST & OBC Development were wasted on her trip. pic.twitter.com/Q6paIC4l0t
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 19, 2023
শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রত্যেককটা সফরই কোনও না কোনও বিশেষ খাত থেকে খরচ করা হয়। একটা সময় শুভেন্দুও মন্ত্রী ছিলেন। তিনিও হেলিকপ্টারে সফর করেছেন। ফলে কোথা থেকে খরচ হয় তা ওনার জানা উচিত।” এদিকে জয়প্রকাশ মজুমদার পালটা প্রশ্ন তুলেছেন, প্রধাবমন্ত্রীর সফরের খরচ আসে কোথা থেকে।
[আরও পড়ুন: ‘দিদির দূত’ শতাব্দীর কাছে স্বামীকে ফিরিয়ে দেওয়ার আবদার, পরিবেশন করে খাওয়ালেন মহুয়া]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ