রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুজোর আগে রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধির সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ছে তাঁদের। এতদিন মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। পূর্ণমন্ত্রীরা পাবেন এবার থেকে দেড় লক্ষ টাকা। প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ লক্ষ টাকা। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার রাজভবনে দাঁড়িয়ে এ বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ”বাড়তি ভাতা আমরা চাই না।”
পয়লা বৈশাখেই ‘বাংলা দিবস’ (Bangla Divas) পালিত হবে, এই প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে বৃহস্পতিবার। ১৬৭-৬২ ভোট পড়েছে। এরপরই বিরোধী দল পূর্বঘোষণামতো রাজভবনে (Rajbhaban) যায়। রাজ্য সরকারের তরফে প্রস্তাবে সইয়ের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হলে তিনি যেন সই না করেন, এই আবেদন ছিল শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তাঁকে বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানান, ”আমরা বারবারই বলে আসছি, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ারদের সম কাজে সম বেতন নীতি করা হোক। ৫০০, ১০০০-এর ভাগাভাগি না করে সব মহিলার জন্য মাসে ২০০০ টাকা দেওয়া হোক। এই বাড়তি বেতন দিয়ে সেসব করা হোক। আমাদের বাড়তি ভাতা চাই না।”
[আরও পড়ুন: ‘৯৯% পয়লা বৈশাখের পক্ষে’, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিধানসভায় পাশ ‘বাংলা দিবস’ প্রস্তাব]
উল্লেখ্য, আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৫০০টাকার বদলে ২ হাজার টাকা দেওয়া হবে। এবার বিধায়কদের বেতন বৃদ্ধির খবর শুনে তিনি বলেন, ভাতা তাঁদের চাই না। বরং মহিলাদের মাসিক ৫০০ টাকার ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করা হোক। কিন্তু শুভেন্দুর এই মত কি বিজেপির সকলেরই? তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
[আরও পড়ুন: ‘সনাতন’ বিতর্কের মধ্যেই মন্দির নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, কী বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী?]
সর্বশেষ খবর
-
জেলেনস্কির দুয়ারে ভয়ংকর ড্রোন হামলা রাশিয়ার! ধ্বংস ভারতীয় ধনকুবেরের স্টিল প্লান্ট, মৃত ২
-
দুরমুশ হালান্ডদের ম্যান সিটি, কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
-
হুগলি নদীতে ইলিশের মড়ক! অশনি সংকেত?
-
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?
-
‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের