গোবিন্দ রায়: পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রতিশোধের আগুনে ফুটছে দেশ! বেছে বেছে হিন্দু নিধনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই আবহে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সওয়াল শুনে মিছিল করার অনুমতি দিল না উচ্চ আদালত। আপাতত মামলা স্থগিত রেখেছেন বিচারপতি।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামালায় শিউরে উঠেছে দেশ। প্রত্যেকে ভারতীয় নাগরিক চাইছে ‘বদলা’। পরিস্থিতি উত্তপ্ত। তা হাতিয়ার করে শুক্রবার পথে নামতে চায় রাজ্য বিজেপি। বিকেল ৫টা টালিগঞ্জ থেকে মিছিলের ডাক দেয় বিজেপির কর্মকর্তারা। যদিও সেই মিছিল ‘অরাজনৈতিক’ বলে দাবি তাঁদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি হাই কোর্ট।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি মিছিলের অনুমতি না দিয়ে বলেন, “মামলা স্থগিত রাখছি।” বিজেপির আইনজীবী ফের জানানোর চেষ্টা করেন এই মিছিল ‘অরাজনৈতিক’। প্রস্তুতি নেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হোক। তবে সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি। আপাতত মামলা স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ খবর
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন