সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে পথে নামল বিজেপি৷ শ্যামবাজারে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে পথ অবরোধ, বিক্ষোভ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি৷
[যাদবপুরে আজও অব্যাহত ছাত্র বিক্ষোভ, এখনও ঘেরাও উপাচার্য]
শহর থেকে শহরতলি৷ কলেজে ভরতির নামে তোলাবাজি ও দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের ছাত্রনেতাদের৷ বেকায়দায় পড়েছে রাজ্যের শাসকদল৷ পরিস্থিতি এমনই, যে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য জুড়ে পুলিশি ধরপাকড় যেমন চলছে, তেমনি ভাবমূর্তি ফেরাতে দলীয় স্তরেও ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ পদ খুইয়েছেন টিএমসিপি রাজ্য সভানেত্রী জয়া দত্ত৷ এমনকী, দুর্নীতি ও তোলাবাজি রুখতে কলেজে ভরতি নিয়মও পালটে ফেলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর৷ জারি হয়েছে অনলাইনে ভরতির নির্দেশিকা৷ কিন্তু এতকিছুর পরেও পড়ুয়াদের ভোগান্তি কমেছে, এমন নয়৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামল বিজেপি৷
বৃহস্পতিবার দুপুরে ভরতি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে শ্যামবাজারে মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ চলে বিক্ষোভও৷ শাসকদলের নেতা-মন্ত্রীদের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি৷ দিন কয়েক আগে মণীন্দ্র কলেজে ভরতির জন্য টাকা নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, সে শ্যামবাজার এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত৷ শহরের ব্যস্ত এলাকায় বিজেপির পথ-অবরোধ ও বিক্ষোভে ব্যাহত হয় যান চলাচল৷
[শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের]
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর