Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
BJP

সংগঠনের হাল জানেন না রাজ্যের নেতারাও, নিচুতলার তথ্য চেয়ে সার্কুলার জারি বিজেপির

বিজেপির রাজ্য নেতৃত্বের দেউলিয়া রূপটা স্পষ্ট, দাবি ওয়াকিবহাল মহলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৩, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৩, ১৬:১৩

options
link
সংগঠনের হাল জানেন না রাজ্যের নেতারাও, নিচুতলার তথ্য চেয়ে সার্কুলার জারি বিজেপির zoom
ছবি: প্রতীকী

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নিচুতলার সংগঠনের প্রকৃত অবস্থা কী, তা জানতে এবার সার্কুলার জারি করল বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব। রাজ্যের নেতাদের যে তথ্য কেন্দ্রের দলের কাছে যায় , তা সবসময় সঠিক হয় না। কেউ কেউ বলে সমস্ত তথ্য অতিরঞ্জিত করে দেখানো হয়। তাই দলের প্রকৃত অবস্থা কী, তা জানতেই এই তথ্য় চেয়ে পাঠানো হল বলে দলীয় সূত্রে খবর। তবে এই সার্কুলার প্রকাশ্যে আসার পর বিজেপির রাজ্য নেতৃত্বের দেউলিয়া রূপটাও স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজনৈতিক মহল বলছে, নিচুতলার সংগঠনের বেহাল দশা। অথচ সংগঠনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় কেন্দ্রীয় নেতাদের কাছে। ফলে খাতায় কলমে সংগঠনকে মজবুত মনে হলেও ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা যায় না। এদিকে জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে, বুথে-বুথে কীভাবে দল চলছে তা সঠিকভাবে জানে না রাজ্য নেতৃত্বও। অথচ তাঁরাই সংগঠনের মাথায় বসে আছে! রাজ্যের বিজেপি যে অনেকটা হাওয়ায় চলছে, সেটা এই তথ্য চাওয়া থেকে এখন পরিষ্কার। ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ, দলের সাধারণ সম্পাদক সংগঠন, যার কাজ দলের সংগঠন দেখা – সেও সংগঠন নিয়ে অন্ধকারে। নিচুতলায় কীভাবে দল চলছে তিনি জানেন না। তাই তাঁকেও এখন সার্কুলার দিতে হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দেশের জন্য হাঁটছেন রাহুল’, এবার ভারত জোড়ো যাত্রার প্রশংসা রাম মন্দির ট্রাস্টের সভাপতির]

 

সূত্রের খবর, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংগঠন নির্দেশে বিজেপির সমস্ত সাংগাঠনিক জেলার সভাপতিকে সার্কুলার পাঠানো হয়েছে। বলা হয়েছে, সব তথ্য না দিতে পারলে সেই জেলাকে দুর্বল সংগঠন হিসাবে ধরা হবে। কী কী তথ্য চাওয়া হয়েছে?

সার্কুলারে লেখা হয়েছে, “আশা করি ভাল আছেন। সমস্ত জেলা সভাপতির কাছে অনুরোধ যে আপনাদের জেলায় সাংগঠনিক পরিকাঠামো আপনারা যতটা গড়ে তুলেছেন তাঁর পূর্ণ রিপোর্ট পাঠাতে হবে। যতটা ডেটা আপনি পাঠাবেন ততটাই সাংগঠনিক পরিকাঠামো আপনারা জেলায় তৈরি হয়েছে বলে ধরা হবে।”

১) পূর্ণাঙ্গ জেলা কমিটি, জেলা মোর্চা কমিটি, ডিপার্টমেন্ট ও সেলে নিযুক্ত সমস্ত কার্যকর্তার নাম ও ফোন নম্বর।

২) পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি, মণ্ডল মোর্চা কমিটি, মণ্ডলের ডিপার্টমেন্ট ও সেলে নিযুক্ত সমস্ত কার্যকর্তার নাম ও ফোন নম্বর।

৩) সমস্ত ব্লক ও সমস্ত অঞ্চলের ব্লক ও অঞ্চল সমিতিতে নিযুক্ত কার্যকর্তাদের নাম ও ফোন নম্বর।

৪) মোট শক্তিকেন্দ্রের সংখ্যা, শক্তিকেন্দ্রে মনোনীত প্রমুখের নাম ও ফোন নম্বর।

৫) কতগুলি বুথ কমিটি সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত বুথ সভাপতির নাম ও ফোন নম্বর।

[আরও পড়ুন: আর শুধু ধর্ম নয়, নতুন শিক্ষাবর্ষে কেন্দ্রের তৈরি ‘আধুনিক’ সিলেবাস যোগী রাজ্যের মাদ্রাসায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.