স্টাফ রিপোর্টার: খরচভার অনেক। তাই আর পুজো করবে না বিজেপি। ষষ্ঠীর দিন ইজেডসিসিতে দলের পুজো উদ্বোধনে এসে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সেকথা জানিয়েছিলেন। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। অনেকেই বলছেন, এই সিদ্ধান্তে বিজেপির দেউলিয়াপনা প্রকাশ্যে এসেছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বিজেপি বলছে আর পুজো করবে না। বলছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওদের দম ফুরিয়ে যাচ্ছে। তৎকাল বিজেপি এই পুজোয় গিয়ে আবার পুরনো পুজোর ছবি দিয়ে সেগুলোকে বিজেপির পুজো না বলে। আজ যে বিজেপিতে গিয়েছে তৎকাল বিজেপি, কাল তার বিজেপি ছাড়তে সময় লাগবে না। কিন্তু আদি বিজেপি নেতারা যদি নিজেদের পাড়ায় নিজেদের পুজোয় থাকতেন, তা হলে তো হল ভাড়া করে পুজো করতে হয় না। তার মানে এই নেতাদের কোনও পুজো নেই। কোনও পাড়া নেই। এদের দেউলিয়াপনাটা আরও বেশি করে ধরা পড়ে যাচ্ছে।”
[আরও পড়ুন: দশমীতে নিরাপত্তায় প্রস্তুত কলকাতা পুলিশ, বিসর্জনের শোভাযাত্রায় নিষিদ্ধ ডিজে]
বাংলায় বিজেপি এই বিধাননগরের ইজেডসিসিতে এবারই শেষ দুর্গাপুজো (Durga Puja 2022) বলে জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিন বছরেই কেন বন্ধ হতে চলেছে এই পুজো। সুকান্তবাবু জানিয়েছিলেন, ‘‘পুজো করার বিপুল খরচ বহন করার ক্ষমতা নেই দলের। পুজো করতে প্রতি বছর ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়। এই বিপুল খরচ জোগাড় করা মুশকিল।’’
বিধানসভা নির্বাচনের আগের বছর ইজেডসিসিতে (EZCC) প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। করোনাকালের শুরুতে সেই পুজোয় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর পুজোর আয়োজনে ভাটা পড়ে। রাজ্যে ক্ষমতায় আসতে না পেরে অনেকেই তৃণমূলে ফিরে যান। উৎসাহ হারান বিজেপি নেতাদের একাংশ। আর চলতি বছর তো কয়েক সপ্তাহের প্রস্তুতিতে পুজোর আয়েজন হয়েছে। বিজেপি (BJP) সূত্রের খবর, পুজো করলে পরপর তিনবার করতেই হয়। এবার এই পুজোর তৃতীয় বর্ষ।
[আরও পড়ুন: মঞ্চে নর্তকীর হাতে বন্দুক ধরাল যুবক, আগ্নেয়াস্ত্র নিয়েই নাচলেন তরুণী, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
স্বাধীনতার পর প্রথম আলো! শুভেন্দু আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এল ধূপগুড়ির ৬ পরিবারে
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’