সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী৷ শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুকুল রায়৷ বিজেপি নেতার দাবি করেন, নারদকাণ্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুখ দিয়ে তাঁর নাম বলিয়ে, তাঁকে ফাসানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো৷
[ আরও পড়ুন: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’, শহিদ তর্পণের মঞ্চ থেকে মমতাকে তোপ নাড্ডার ]
নারদকাণ্ডে শনিবার দুপুর আড়াইটে নাগাদ নিজাম প্যালেসে হাজির হন বিজেপি নেতা মুকুল রায়৷ সিবিআই সূত্রে খবর, প্রথমে একান্তে মুকুল রায় ও আইপিএস অফিসার মির্জাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ তারপর মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ নারদা কাণ্ডে অভিযুক্তদের ভয়েস রেকর্ড পরীক্ষার পর বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জাকে গ্রেপ্তার করেন আধিকারিকরা৷ আদালতের নির্দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবেন তদন্তকারীরা৷ মির্জার গ্রেপ্তারির পরই মুকুল রায়কে শুক্রবার হাজির হওয়ার নোটিস দেন তদন্তকারীরা৷ কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান বিজেপি নেতা৷ প্রতিনিধি মারফত চিঠি পাঠিয়ে তদন্তকারীদের তিনি জানান, দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, তাই আসতে পারবেন না৷ এরপর শনিবার আসার জন্য মুকুল রায়কে ফের নোটিস পাঠান সিবিআইয়ের তদন্তকারীরা৷ সেই নোটিস মতোই এদিন দুপুর আড়াইটেয় নিজাম প্যালেসে হাজির হন মুকুল রায়৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: মহালয়ায় চণ্ডীপাঠ-তর্পণ, পিতৃপুরুষের স্মৃতিতে বুঁদ বাঙালি ]
প্রসঙ্গত, ২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশন হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। যেখানে হাত পেতে টাকা নিতে দেখা যায় তৃণমূলের এক ঝাঁক সাংসদ, বিধায়ক ও মন্ত্রীকে৷ ঘটনায় নাম জড়ায়, তখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমের৷ এছাড়া অভিযোগের আঙুল ওঠে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায়র মতো শীর্ঘ তৃণমূল নেতৃত্বে৷ বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকেও এই স্টিং অপারেশনে দেখা যায়৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন