বিধান নস্কর, বিধাননগর: শহরে ফের মৃত্যু হল কিশোরী সাঁতারুর। মঙ্গলবার সকালে বিধাননগর মিউনিসিপ্যাল অ্যাকাডেমি সুইমিং পুলের ঘটনা। জানা গিয়েছে, অন্য সাঁতারু বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার সময় জলে ডুবে যায় ওই কিশোরী। সুইমিং পুলে উপস্থিত শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে কিশোরীর পরিবার ও সুইমিং পুল অ্যাকাডেমিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম এলিনা দত্ত। বয়স ১৫। সল্টলেক (Salt Lake ) AE ব্লকের বাসিন্দা এলিনা অন্যান্য দিনের মতো এদিন সাঁতার শিখতে যায়। সাঁতারের কাটতে কাটতে হঠাৎ ডুবে যায় সে। প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই কিশোরীর।
[আরও পড়ুন: ভাটপাড়ায় মোদির সভার আগে জেসিবি নামিয়ে মাঠ খোঁড়াখুঁড়ি! নিশানায় তৃণমূল শাসিত পুরসভা]
এর পরেই সুইমিং পুল বন্ধ রাখার নোটিস দেয় অ্যাকাডেমি কর্তৃপক্ষ। অন্য অভিভাবকরা এই ঘটনায় যথেষ্ট ভীত। বাবলু মণ্ডল নামের এক অভিভাবক বলেন, “এখানে এসে দেখছি বন্ধের নোটিস। আমার বাচ্চাও এখানে সাঁতার শিখতে আসে। এটা খুব মর্মান্তিক ঘটনা। মৃতের বাবা-মাকে সমবেদনা জানাই।”
এর আগে রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) ভিতরে অভিজাত অ্যান্ডারসন হাউসের ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে মৃত্যু হয় সত্যব্রত সেন নামের এক ব্যক্তির। তিনি কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের ডোভার টেরেসের বাসিন্দা ছিলেন। সে ক্ষেত্রেও পুলিশের প্রাথমিক অনুমান ছিল জলে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সত্যব্রতবাবুর।
[আরও পড়ুন: তিন হাজার কেজির পোলাও ভোগ! মনস্কামনা পূরণে বড়মার অন্নকূট উৎসবে ভক্তের ঢল]
সর্বশেষ খবর
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত