নিরুফা খাতুন: খাস কলকাতায় চিকিৎসকের রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হারিদেবপুর (Haridevpur) থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে। ঘটনার নেপথ্যে চিকিৎসকের স্ত্রীর হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের।
মৃতের নাম শৈলেন কুণ্ডু। বয়স প্রায় ৬০ বছর। পেশায় দাঁতের চিকিৎসক। হারিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে থাকতেন তিনি। শুক্রবার সকাল ৬ টা নাগাদ এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: ‘৮ জুলাই খেলা হবে, তাতে প্রাণ গেলে যাবে’, পঞ্চায়েত হিংসার মধ্যেই ‘হুঁশিয়ারি’ মদনের]
স্থানীয়দের দাবি, আর্থিক অনটনে ভুগছিলেন ওই চিকিৎসক। সেই সঙ্গে ছিল স্ত্রীর অত্যাচার। অভিযোগ, স্ত্রী ওই চিকিৎসককে বিভিন্ন সময় মারধর এবং অত্যাচার করত। এলাকার মানুষেরা আগেও প্রতিবাদ করেছেন। কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এলাকাবাসীর অনুমান, স্ত্রীই খুন করে পুকুরে ফেলে দিয়েছে দেহ। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ভোটের আগেই জয়! রঘুনাথগঞ্জের ২ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার