অর্ণব আইচ: সাতসকালে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভবানীপুরে (Bhabanipur)। নন্দন রোডে একটি ফ্ল্যাটের সামনে থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম ললিতা চৌধুরী। বয়স আনুমানিক ৪৯ বছর। অর্থ উপার্জনের জন্য জামা কাপড় ইস্ত্রি করতেন তিনি। মঙ্গলবার সকালে ২৯ নন্দন রোডের একটি ফ্ল্যাটে গিয়েছিলেন ললিতা। সেখানকার নিরাপত্তারক্ষীকে জানিয়েছিলেন, জামা কাপড় নিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই সন্দেহ হয়নি। এরপরই উপরে উঠে যান ললিতা। কিছুক্ষণ পর একটি শব্দ পান নিরাপত্তারক্ষী।
[আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী]
ছুটে গিয়ে দেখেন ফ্ল্যাটের সামনে পড়ে রয়েছে ললিতার দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোনওভাবে ছাদ থেকে পড়ে যাওয়ায় এই পরিণতি নাকি আত্মহত্যা করেছেন ললিতা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
ওই মহিলা আত্মহত্যা করে থাকলে তার কারণ কী, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই মৃত্যুর কারণ সন্ধানে কথা বলা হবে, ললিতাদেবীর পরিবার, পরিজন ও ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে।
[আরও পড়ুন: টাকা পাঠানো শুরু রাজ্যের, পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ]
সর্বশেষ খবর
-
‘ফোন করলেই ধরে’, ইংরেজ ব্যাটারকে দাদার মতো আগলে রেখেছেন ‘লন্ডনবাসী’ বিরাট!
-
‘মুসলিম ন্যাটো’য় কেন যোগ দিচ্ছে না মিশর! আফ্রিকার বুকে কোন খেলা খেলছে ভারত?
-
নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! ‘কন্নড় নয় কান্নাড়া’, মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের
-
খেলরত্নের ‘যোগ্য’ নেই কেউ! ১৭ জন অর্জুন, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
-
যুবসমাজকে ‘নর্দমার আবর্জনা’ কটাক্ষ, রামদেবের ভক্ত হয়েও কঙ্গনার বিরোধীতায় যোগগুরু