Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Ekbalpur

একবালপুরে যুবকের রহস্যমৃত্যু, নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার দেহ

মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১৮:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১৮:৫৮

options
link
একবালপুরে যুবকের রহস্যমৃত্যু, নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার দেহ zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: একবালপুরে (Ekbalpur) যুবকের রহস্যমৃত্যু। নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বুন্নত। কলকাতার মোমিনপুর এলাকার বাসিন্দা ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, নেশায় আসক্ত ছিলেন ওই যুবক। রবিবার সকালে একবালপুর এলাকার একটি নির্মীয়মাণ আবাসনে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ তড়িঘড়ি গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মামারবাড়িতে মর্মান্তিক ঘটনা! খেলার ছলে ঘরে আটকে নাবালিকাকে যৌন হেনস্তা ‘দাদা’র]

কীভাবে মৃত্যু হল ওই যুবকের, তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টা স্পষ্ট হবে। পাশাপাশি মৃতের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা হচ্ছে।

[আরও পড়ুন: অসম থেকে চিনে পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে ১১ কোটির হাতির দাঁত-সহ গ্রেপ্তার ২]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.