আরও একবার টিম ইন্ডিয়ার হেডকোচের পদে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। ভারতের টি-২০ দলের আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারদের কোচের হটসিটে দেখা যেতে পারে কিংবদন্তি টেস্ট ব্যাটারকে। প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আসলে সামনের কয়েকটা মাস ঠাঁসা সূচি ভারতীয় দলের। একের পর এক সিরিজ খেলতে হবে। তাই ক্রিকেটারদের যেমন বিশ্রাম দেওয়া হচ্ছে, তেমন হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফেরও ওয়ার্কলোড কমানো হচ্ছে। তাছাড়া এশিয়ান গেমসের জন্য পৃথক কোচিং স্টাফ বাছাটা একপ্রকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়াচ্ছে বিসিসিআইয়ের জন্য। কারণ ওই সময় পৃথক ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই লক্ষ্মণকে বাছা হচ্ছে কোচ হিসাবে। জিম্বাবোয়ে সিরিজ এবং এশিয়ান গেমসে তরুণ ভারতীয় ব্রিগেডের দায়িত্বে থাকবেন ভিভিএস। তাঁর সঙ্গে বোলিং কোচ হিসাবে যেতে পারেন সুনীল জোশী এবং ব্যাটিং কোচ হতে পারেন হৃষীকেশ কার্নিতকর।
আরও পড়ুন:
এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডে। সেখান থেকে সোজা জিম্বাবোয়ে উড়ে যাবেন শ্রেয়স আইয়াররা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলতে হবে ভারতীয় দলকে। চলতি মাসের ২৩, ২৫ এবং ২৬ তারিখ ম্যাচগুলি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। সেটা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে খেলবে ভারতের সিনিয়র দল। তারপর প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও আছে। এত ঠাঁসা সূচির জন্য গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফকে দায়িত্ব দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সিনিয়র দলের সঙ্গে থাকার। আর ভিভিএস লক্ষ্মণ তরুণদের নিয়ে জিম্বাবোয়ে এবং এশিয়ান গেমসে যাবেন। এর মধ্যে জিম্বাবোয়ে সিরিজের দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে এনসিএর প্রধান পদে রয়েছেন। অতীতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তিনি জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসাবে কাজ করেছেন। রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীনও সেটা হয়েছে। গৌতম গম্ভীর কোচ থাকাকালীনও হয়েছে। এই ধরনের কোচিং স্টাফ বদল নতুন কিছু নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
-
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
-
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি