‘হ্যাঁ, আমি স্বার্থপর, আমি দেশকে ভালোবাসি’, রোনাল্ডো একা নন, তালিকায় আরও ৬ মহাতারকা!
বিশ্বের সবচেয়ে ‘স্বার্থপর’ ফুটবলারদের তালিকা বেছে নিল AI। তালিকায় কারা রয়েছেন?
ব্রুনো ফার্নান্ডেজ: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং পর্তুগালের তারকার স্বার্থপর হিসাবে বদনাম আছে। ক্লাবের হয়ে ফ্রি-কিক তিনি নেন। পেনাল্টিও নেন। চলতি বিশ্বকাপেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর বোঝাপড়ার সমস্যা বেশ চোখে লেগেছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বলছে,"সব সেট পিস ও নিজে নেয়। প্রথম একাদশ থেকে বাদ পড়লে যেভাবে তিনি হতাশ হন, তাতেই বোঝা যায় ব্রুনো কিতটা আত্মকেন্দ্রিক।"
আরও পড়ুন:
আর্লিং হালান্ড: স্ট্রাইকারদের একটু স্বার্থপর হতে হয়। আর্লিং হালান্ড গোল চেনেন। সুযোগ পেলে গোলমুখী শট নিতে কুন্ঠা বোধ করেন না। ফলে অনেক সময় সতীর্থদের পাস বাড়ানোর ক্ষেত্রে খানিক কার্পণ্য দেখান তিনি। তবে চলতি বিশ্বকাপে হালান্ডের সেই মানসিকতা নরওয়েকে অনেকটা সুবিধা দিচ্ছে। AI-এর বক্তব্য, "পুরোপুরি স্ট্রাইকারের মতো মানসিকতা। অনেক সময় পাস দেন না। এটা কার্যকরী হলেও সতীর্থদের বিরক্ত করে।"
ভিনিসিয়াস জুনিয়র: রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়র অনেকাংশে আত্মকেন্দ্রিক। নিজে গোলে শট নেওয়ার সুযোগ পেলে বা সামান্যতম সম্ভাবনা দেখলে তিনি সতীর্থদের বল বাড়ান না। ক্লাব এবং দেশ দুই ক্ষেত্রেই এই অভিযোগ ওঠে। যদিও চলতি বিশ্বকাপে ভিনিকে স্বার্থপর মনে হয়নি। ভিনি সম্পর্কে AI বলছে, "গুরুত্বপূর্ণ মুহূর্তে বল না ছাড়া এবং ২০২৪ ব্যালন ডি অর অনুষ্ঠানে না যাওয়াই স্বার্থপরতার প্রমাণ।"
ইব্রাহিমোভিচ: সেই বার্সেলোনায় খেলার সময় থেকেই তাঁর বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ ওঠে। এমনকী তাঁর বার্সা ছাড়াটাও ওই আত্নকেন্দ্রিকতার জন্য। ইব্রাহিমোভিচ প্রকাশ্যেই নিজেকে সেরা বলে দাবি করতেন। যে ক্লাবেই খেলেছেন, সেই ক্লাবেই সবচেয়ে হাই প্রোফাইল এবং নামী তারকা হিসাবে নিজেকে দেখতেন। এমনকী এমন বহু দূর দুরান্ত থেকে গোলে শট নিতেন, যে তার চেয়ে পাস করা অনেক শ্রেয়। যদিও সুইডিশ তারকার দূরপাল্লার শটে সাফল্য কম নয়।
আরও পড়ুন:
মহম্মদ সালাহ: লিভারপুলে থাকাকালীন প্রকাশ্যে কোচ জুর্গেন ক্লপের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। সতীর্থ সাদিয়ো মানের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন। জাতীয় দলেও স্বার্থপর বলেও বদনাম রয়েছে তাঁর। সালাহ নাকি নিজের সুনামের লোভে সতীর্থদের পাস দেন না। প্রাক্তন লিভারপুল কিংবদন্তি গ্রেম সওনেস একবার বলেছেন, সালাহই তাঁর দেখা সবচেয়ে স্বার্থপর ফুটবলার। AI বলছে, "গুরুত্বপূর্ণ সময়ে সালাহ স্রেফ উধাও হয়ে যান।"
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গোল করার ক্ষিদে এবং সফল হওয়ার আকাঙ্ক্ষা আজ তাঁকে বিশ্বের সেরাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছে। হিসাব বলছে, এবারের বিশ্বকাপের আগে পর্তুগালের হয়ে বড় টুর্নামেন্টে ৬০টি ফ্রিকিক নিয়েছেন তিনি। গোল করেছেন মাত্র একটা। AI বলছে, "ব্যালন ডি অর নিয়ে বারবার অভিযোগ, ক্লাবের ট্রান্সফারে নাক গলানো এসবেই বোঝা যায় নিজের সাফল্যকে বেশি গুরুত্ব দেন তিনি।"
কিলিয়ান এমবাপে: রোনাল্ডোর মতোই পরিসংখ্যানের পিছনে ছোটেন এমবাপে। ফুটবল বিশ্বে অনেকে তাঁকে বলেন ডিক্টেটর। এমনকী ফ্রান্স শিবিরে অশান্তির নেপথ্যে অনেকে তাঁকে দায়ী করেন। কোচ দিদিয়ের দেশঁ যা নিয়ে সাফাইও দিয়েছেন। এমবাপে সম্পর্কে AI বলছে, "সহজ পাস না দিয়ে ডিফেন্ডারদের ভিড়ের মধ্যেও ড্রিবল করার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ওঁর ইগো দলে অশান্তি ডেকে আনে।"