Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Newtown

নিউটাউনে টোটোচালকের রহস্যমৃত্যু! প্রেমিকা ও তাঁর স্বামীর হাতে খুন?

নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৫, ১০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৫, ১০:৩৪

options
link
নিউটাউনে টোটোচালকের রহস্যমৃত্যু! প্রেমিকা ও তাঁর স্বামীর হাতে খুন? zoom
Advertisement

বিধান নস্কর, দমদম: খাস কলকাতায় টোটোচালকের রহস্যমৃত্যু। নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পাশেই মিলেছে টোটো। কীভাবে মৃত্যু? খুন নাকি দুর্ঘটনা? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। ইতিমধ্যেই মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত ঘোষ। রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকার বাসিন্দা ওই যুবক। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি পুলিশ গিয়ে যুবককে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই জানা যায়, ওই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শনিবা এক যুবক তাঁদের বাড়িতে যায় ফোন নম্বর নিতে। জানায়, রবিবার রাতে তাঁর টোটোটি ভাড়া লাগবে। নিউটাউন রামমন্দির থেকে ইকোপার্ক যাবে বলেও জানায়।

Advertisement

তবে এখানেই শেষ নয়। উঠে এসেছে পরকীয়ার তত্ত্বও। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে রাজারহাটের এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর। জানাজানি হতেই ওই মহিলা এলাকা ছাড়ে কিন্তু সম্পর্ক ছিল। ওই মহিলার স্বামী নাকি টোটো কেনার জন্য সুশান্তর থেকে ধারও নিয়েছিল। কিছুদিন ধরে সুশান্ত সেই টাকা ফেরত চাইছিল। তা নিয়ে দুজনের মধ্যে অশান্তিও হয়। পরিবারের অনুমান, সেই অশান্তির জেরেও খুন করা হতে থাকতে পারে সুশান্তকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। তাঁদের জেরা করলেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.