দিশা ইসলাম, বিধাননগর: সাতসকালে নিউটাউনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ইকোপার্ক থানার কার্যত ঢিলছোড়া দূরত্বে রামমন্দির লাগোয়া খালপাড়ের পরিত্যক্ত একটি জায়গায় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মাঝ বয়সি ওই মৃত ব্যক্তির এখনও পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত রাতের অন্ধকারে কেউ তার ক্ষতবিক্ষত দেহ নিউটাউনে ফেলে দিয়ে গিয়েছে। সেই দুষ্কৃতীদের খোঁজ চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাতঃভ্রমণ করতে এসে খালপাড়ে ফেলে দেওয়া তোষকের উপর রক্তমাখা নিথর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। মৃতের পরনে ছিল হাফপ্যান্ট। আর দেহের উপর অংশে ফাঁকা। নাক, মুখ ও হাঁটু থেকে রক্তের দাগ দেখা যায়। সঙ্গে সঙ্গে ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয়। এর পর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: মানসিক নির্যাতনের শিকার চালকরা! বিস্ফোরক ‘অভিশপ্ত’ মালগাড়ির সহকারী চালকের স্ত্রী]
তবে কীভাবে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হল, কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র মেরে নির্জন জায়গা বুঝে খালপাড়ে দেহটি ফেলে দিয়ে গিয়েছে। তদন্তের গতি আনতে এই মুহূর্তে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানা খুবই জরুরি। সে কাজেই জোর দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশের তদন্তকারীরা।
[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি