সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ করোনা ভাইরাসের (Coronavirus) থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত। সূত্রের খবর, গত একমাস ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভরতি ছিলেন বলে খবর। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে আজ সকালে তিনি হার মানলেন। খবর পেয়ে মুখ্যমন্ত্রীর পরিবারে যথারীতি শোকের ছায়া।
[আরও পড়ুন: করোনা রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কাঠগড়ায় জোকার ESI হাসপাতাল]
কালীঘাটেই থাকতেন কালী বন্দ্যোপাধ্যায়। ষাটোর্ধ্ব কালীবাবু মাস খানেক আগে করোনায় আক্রান্ত হন। মেডিকা সুপারস্পেশ্য়ালিটি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয়। সেখানেই এতদিন লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষমেশ হার। শনিবার সকাল ৯টা ২০ নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খবর নিশ্চিত করেছেন মেডিকার চেয়ারম্যান ডা. অলোক রায়। কোভিড বিধি মেনে যথাযথভাবে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।
West Bengal Chief Minister Mamata Banerjee’s younger brother Ashim Banerjee passed away today at the hospital. He had tested positive for #COVID19 and was undergoing treatment: Dr Alok Roy, Chairman, Medica Superspecialty Hospital, Kolkata
— ANI (@ANI) May 15, 2021
সর্বশেষ খবর
-
যুদ্ধে ইজরায়েলকে সাহায্য ও অপপ্রচার! দেশদ্রোহের অভিযোগে ৩৩০০ নাগরিককে গ্রেপ্তার ইরানের
-
রেগে গিয়েই জোড়া গোল মেসির! রেকর্ড গড়ে আর্জেন্টিনা কিংবদন্তির স্বীকারোক্তি, ‘আমি ক্লান্ত’
-
‘বড় ছবি, ছোট ছবি, তকমায় বিশ্বাসী নই’, ‘অনেকদিন পর’ মুক্তির প্রাক্কালে অকপট সৌরভ পালোধি
-
মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের
-
বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা