সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। তবে শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যর। বেডে শুয়েও দেশ-দুনিয়ার সব খবর রাখছেন তিনি। সোমবার সকালে তাঁকে খবরের কাগজের শিরোনাম পড়ে শোনানো হয়।
এদিন বেলা সাড়ে ১১টায় উডল্যান্ডস হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধবাবুর (Buddhadeb Bhattacharya) রক্তচাপ একেবারে স্বাভাবিক। আজ থেকে আর ইনজেকশনের মাধ্যমে নয়, স্বাভাবিকভাবেই খাবার খেতে পারবেন তিনি। ইতিমধ্যেই সামান্য ফল খেয়েছেন তিনি। কথাও বলছেন। পাঁচদিনের অ্যান্টি-বায়োটিকের কোর্স শেষ হয়েছে। অন্যান্য ওষুধ এখনও চলছে আগের মতোই। ক্যাথিটারও সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মূত্রত্যাগ করতে পারছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত রাতে পর্যাপ্ত ঘুমও হয়েছে তাঁর। যদিও কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা সকালে না জানানো হলেও বিকেলের বুলেটিনে বলা হয়, মঙ্গলবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
[আরও পড়ুন: শীতপ্রেমীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে কলকাতার তাপামাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে!]
শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) ভরতি হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। দলীর নেতাদের পাশাপাশি তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (WB CM Mamata Banerjee)।
শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিনেও তাঁর পরিস্থিতি নিয়ে খুব আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে উন্নতি হতে থাকায় উডল্যান্ডসের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত শুক্রবারই তাঁকে ভেন্টিলেশনের বাইরে আনা হয়। ভেন্টিলেশন থেকে বেরিয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন বুদ্ধবাবু। তাঁর শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি ঘটায় স্বস্তি ফিরল আলিমুদ্দিন-সহ গোটা রাজনৈতিক মহলে।
[আরও পড়ুন: পার্টি সেরে ফেরার পথে মদ্যপ ছাত্রের হাতে স্টিয়ারিং! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১]
সর্বশেষ খবর
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?