Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Agnimitra Paul

এবার থেকে বিল্ডিং প্ল্যানে লাগবে নিরপেক্ষ সংস্থার অনুমোদন, বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

সোমবার একথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২২:১২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২২:১২

options
link
এবার থেকে বিল্ডিং প্ল্যানে লাগবে নিরপেক্ষ সংস্থার অনুমোদন, বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের zoom
৩ আগস্ট, সোমবার। বিল্ডিং প্ল্যানের অনুমোদন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজস্ব ছবি।
Advertisement

ভবিষ্যতে থার্ড পার্টি এজেন্সি তথা বাইরের নিরপেক্ষ কোনও বিশেষজ্ঞ সংস্থার ক্লিয়ারেন্স না থাকলে বিল্ডিং প্ল্যানে মিলবে না অনুমোদন। তারাতলা ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এই নতুন ব্যবস্থা চালু করছে রাজ্য। সোমবার একথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, ওই বিশেষজ্ঞ সংস্থার সব খরচ বহন করবেন বিল্ডিং বা আবাসন নির্মাতারা। এর পাশাপাশি কমার্শিয়াল ভবন নির্মাণের ক্ষেত্রে পার্কিং লটের ব্যবস্থা থাকতে হবে বলে জানিয়ে দেন অগ্নিমিত্রা।

তারাতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেআইনি নির্মাণ রুখতে এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্মিত বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখবে সরকার। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ধার্য করা হবে বলে জানান তিনি। এর পাশাপাশি অবৈধ নির্মাণ ও অবৈধ পার্কিং নিয়ে কড়া পদক্ষেপের কথাও জানান অগ্নিমিত্রা। তিনি স্পষ্ট করে দেন, প্রত্যেকটা বিল্ডিংয়ে নজরদারির প্রয়োজন। তৃণমূল জমানায় তা হয়নি। তাই নজরদারির জন্য থার্ড পার্টি এজেন্সিকে নিয়োগ করা হবে। তাঁদের সই ছাড়া বিল্ডিং প্ল্যানের কাজ এগোবে না। প্রতিটি ক্ষেত্রে তাঁরা নজরদারি চালাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অগ্নিমিত্রা বলেন, “আপনি ফাউন্ডেশন করেছেন দু’তলা বিল্ডিংয়ের। কিন্তু সেই বিল্ডিংই যদি আপনি বাড়িয়ে পাঁচ তলা করে দেন তাহলে তো চলতে পারে না। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে জড়িমানা করা হবে।” তিনি স্পষ্ট করে দেন, কমার্শিয়াল বিল্ডিংগুলিতে পার্কিং লট বাধ্যতামূলক। ফায়ার ক্লিয়ারেন্স না হলে যেমন প্ল্যানের কাজ এগোয় না, সেরকমই পার্কিং লট না হলে কমার্শিয়াল বিল্ডিংয়ের কাজ বন্ধ থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.