সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়া বৃদ্ধির দাবিতে অভিনব আন্দোলন৷ আগামী তিন দিন স্রেফ অফিস টাইমেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসমালিকরা৷ নাকাল নিত্যযাত্রীরা৷ সোমবার সকাল থেকে শহরের বেশ কিছু রুটের দেখা নেই বেসরকারি বাসের৷ ব্যস্ত সময়ে বাসে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হল অফিসযাত্রীদের৷ এদিকে সুযোগ বুঝে অটোচালকরাও ইচ্ছামতো ভাড়া চাইছেন বলে অভিযোগ৷ যাত্রীদের দাবি, এমনি দিনে যে রুটে ১০ টাকা অটো ভাড়া দিতে হয়, এদিন সেই রুটেই ২৫ থেকে ৩০ টাকা ভাড়া চাইছেন অটোচালকরা৷ কারণ যদি বা দু-একটা আসছে, ভিড়ে চাপে তাতে ওঠাই দায়৷
[দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিরেখা খুঁজতে শহরে হেরিটেজ ওয়াক]
গত ১১ জুন থেকে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে পরিবহণ দপ্তর৷ প্রতি ধাপে ভাড়া বেড়েছে ১ টাকা করে৷ কিন্তু, পেট্রোল-ডিজিলের দাম যে বেড়ে গিয়েছে কয়েকগুণ! তাই ফের বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন নেমেছে বেসরকারি বাসমালিকদের সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেট৷ সংগঠনে সিদ্ধান্ত, সোম থেকে বুধবার পর্যন্ত শহর ও শহরতলিতে শুধুমাত্র অফিস টাইমে বেসরকারি বাস চলবে৷ সকালে ৮ থেকে ১১টা আর বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত বাস পাওয়া যাবে৷ বেসরকারি বাসমালিকদের বক্তব্য, পেট্রোল-সহ পরিবহণের আনুষাঙ্গিক খরচ বেড়েছে. তাই এখন যা ভাড়া, তাতে আর বাস চালানো সম্ভব নয়৷ বুধবার পর্যন্ত শহরে শুধুমাত্র অফিস টাইমেই শহরে চলবে বেসরকারি বাস৷ বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির দাবিতে কলকাতায় মিছিল করবেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সদস্যরা৷
[নিত্যযাত্রীদের জন্য সুখবর, দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোতে নতুন রেক]
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?