Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
হাওড়া

ভোররাতে বঙ্কিম সেতুতে ব্যবসায়ীকে গুলি করে খুন, চাঞ্চল্য হাওড়ায়

খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৯, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৯, ১৭:০২

options
link
ভোররাতে বঙ্কিম সেতুতে ব্যবসায়ীকে গুলি করে খুন, চাঞ্চল্য হাওড়ায় zoom
Advertisement

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভোররাতে গুলি চলল হাওড়ায়। বঙ্কিম সেতুতে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ।

[আরও পড়ুন: মডেলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডের হুমকি, ধৃত যুবক]

মৃতের নাম তারক ভুঁইয়া। বাড়ির হাওড়ার ব্যাটরার ফকিরচাঁদ ঘোষ লেনে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রতিদিন অন্ধকার থাকতেই দক্ষিণ ২৪ পরগনার চৌবাগা, বানতলা এলাকায় মাছ বাজারে চলে যেতেন তারক। সেখান থেকে মাছ কিনে এনে বিক্রি করতেন ব্যাটরা বোসপুর বাজারে। শুক্রবার অবশ্য একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছিল ওই মাছ ব্যবসায়ী। কিছুক্ষণ পর থানা থেকে ফোন পান তারক ভুঁইয়ার বাড়ির লোকেরা। জানানো হয়, গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভরতি তিনি। খবর পেয়ে বাড়ির লোকেরা যখন হাওড়া হাসপাতালে পৌঁছান, ততক্ষণে মারা গিয়েছেন তারক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে যখন সাইকেলে চেপে মাছ কিনতে যাচ্ছিলেন, তখন হাওড়ার বঙ্কিম সেতুতে তারককে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতীরা। পিঠ গুলি লেগেছিল। ঘটনার পর তড়িঘড়ি তারক ভুঁইয়াকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই মাছ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে কী কারণে ওই মাছ ব্যবসায়ীকে খুন করা হল? তা নিয়ে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারক ভুঁইয়ার দুই স্ত্রী ও দুই সন্তান। পারিবারিক বিবাদেই কি খুন হতে হল ওই মাছ ব্যবসায়ীকে? নাকি ঘটনার নেপথ্যে ব্যবসায়িক শক্রতা? তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: উষসী কাণ্ডের জের, শহরজুড়ে ‘এসওপি’ জারি করল লালবাজার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.