Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ram Puja

রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে বিকল্প জায়গায় রামপুজো, অনুমতি দিল হাই কোর্ট

রাজ্যের বেছে দেওয়া জায়গায় পুজোর অনুমতি হাই কোর্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪, ২০:৫৫

options
link
রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে বিকল্প জায়গায় রামপুজো, অনুমতি দিল হাই কোর্ট zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটেই হবে রামপুজো। তবে উদ্যোক্তাদের পছন্দের জায়গায় নয়। রাজ্যের বেছে দেওয়া বিকল্প জায়গায়। বুধবার কালীঘাট দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে ৬৬পল্লি ক্লাবের কাছে রামপুজো করতে চেয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু ওই জায়গায় পুজোয় আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হতে পারে। রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্যোক্তাদের তরফে আদালতে যান বিজেপির মিডিয়া বিভাগের ইনচার্জ তুষার কান্তি ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

শেষে আদালতের হস্তক্ষেপে কালীঘাটে রাজ্যের বেছে দেওয়া জায়গায় রাম পুজোর (Ram Pujo) অনুমতি পেলেন উদ্যোক্তারা। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, কালীঘাটে দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করা যাবে। রাজ্যই ওই বিকল্প জায়গার কথা বলেছিল। কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছিল বিকেল চারটের মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। শেষপর্যন্ত কলকাতা হাই কোর্ট ওই সময়সীমা আরও দু’ঘণ্টা বাড়িয়ে সন্ধে ৬ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সময় দেশজুড়ে ছোটবড় সব মন্দিরে রাম পুজো করার আর্জি জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সেই আর্জিমতোই বহুমুখী সেবা সমিতি নামের সংগঠন কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে রাম পুজোর আয়োজন করতে চায়। তাঁদের প্রথমে অনুমতি না দিলেও পরে বিকল্প জায়গায় পুজো করতে বলল আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.