গোবিন্দ রায়: চিকিৎসকদের ছাড়পত্র পেলেই অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যে ২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছে নাবালিকার গর্ভধারণের। তাই তার গর্ভপাতের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র অত্যন্ত জরুরি।
পূর্ব মেদিনীপুরের নাবালিকাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল মেডিক্যাল বোর্ড তৈরি করে সিদ্ধান্ত নেবে, নাবালিকার গর্ভপাত সম্ভব কি না। যদি তা সম্ভব হয় তবে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ বছরের নাবালিকার গর্ভপাত করতে হবে। এদিন স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। ইতিপূর্বে ১১ বছরের এক নাবালিকার গর্ভপাতের অনুমতি দিয়েছিল আদালত।
[আরও পড়ুন: ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’, বিগ বি’র সঙ্গে দেখা করে ফের দাবি মমতার]
প্রসঙ্গত, ১৩ বছরের নাবালিকা। সে ও তার বোন থাকত দাদুর কাছে। বাবা-মা পেশায় পরিযায়ী শ্রমিক। দাদুর কাছে থাকবেও দুই বোনের ঠিকমতো খাবার জুটত না দুবেলা। আর সেই সুযোগটাই নিয়েছিল পাশের বাড়ির কাকু। খাবার দেওয়ার নামে মাঝেমধ্যেই নাবালিকাকে ডাকত বাড়িতে। সেইসময় কিশোরীর উপর চলত পাশবিক অত্যাচার। ফলত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। বিষয়টা যখন জানাজানি হয় ততদিনে ২৫ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা কিশোরী। এমন পরিস্থিতিতে গর্ভপাতের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পূর্ব মেদিনীপুরের নাবালিকা।
[আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ! সোনিয়ার বাড়িতে রাহুলের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের]
সর্বশেষ খবর
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?