গোবিন্দ রায়: মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন জমার ঘটনায় ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তদন্তে নজরদারি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সে সময় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে।
পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় সিপিএম। মামলাকারীর আইনজীবী সলোনি ভট্টাচার্য ও শামীম আহমেদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023) বিজ্ঞপ্তি জারির দিন মইনুদ্দিন গাজি দেশ ছাড়েন। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান। তাঁর ১৬ জুলাই রাজ্যে ফেরার কথা। প্রার্থী অনুপস্থিত হলেও মিনাখাঁয় মনোনয়নপত্র জমা পড়ে যায়। প্রার্থী সৌদি আরবে থাকা সত্ত্বেও কীভাবে মিনাখাঁয় মনোনয়নপত্র জমা দিলেন মইনুদ্দিন, এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সিপিএম।
[আরও পড়ুন: খিদে সহ্য করতে না পেরে মিষ্টি খাওয়ার ‘শাস্তি’, নাবালিকার পিঠে গরম খুন্তির ছ্যাঁকা, গ্রেপ্তার কাকিমা]
মামলাকারীদের অভিযোগ, ব্লক উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েতের রিটার্নিং অফিসারের সঙ্গে যোগসাজশ না থাকলে প্রার্থীর অনুপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয়। সেই প্রেক্ষিতে তদন্ত শুরু করে কমিশন। তদন্তের পর তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় কমিশন। ওই মামলাতেই ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। তদন্তে নজরদারি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে।
[আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে লাগবে না অনুমতি, হাই কোর্টের নির্দেশে বিপাকে বিরোধী দলনেতা]
সর্বশেষ খবর
-
শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব
-
আউট হয়েও বাঁচলেন ‘ধুরন্ধর’ রাহুল! ‘ওকে অস্কার দাও’, বললেন প্রাক্তন ক্রিকেট তারকা
-
শওকত মোল্লাই ‘মূল সন্দেহভাজন’, ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে বিবৃতি জারি এনআইয়ের
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি