গোবিন্দ রায়: ২০১৭ সালের টেটের প্রশ্নে আদৌ ভুল ছিল? জানতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক মাসের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ২০১৭ সালের টেটের প্রশ্ন ভুল ছিল, এমনই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের আইনজীবী দাবি করেছিলেন ২১ টি প্রশ্নে ভুল ছিল। ফলত প্রশ্নে ভুল থাকার যুক্তি দেখিয়ে নম্বরের দাবি জানানো হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি মান্থার এজলাসে। সেখানেই প্রশ্নে ভুল ছিল কি না, তা যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি। এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। কমিটিকে ভুল যাচাইয়ের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
হাই কোর্টের (Calcutta High Court) তরফে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে কমিটিকে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। মামলার পরবর্তী শুনানি জুন মাসে। প্রসঙ্গত, সম্প্রতি দুর্নীতির অভিযোগ প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি।
[আরও পড়ুন: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার