Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rani Rasmani Avenue

‘অভয়া’র সুবিচার চেয়ে ফের রাজপথ ‘দখল’, অনুমতি দিল হাই কোর্ট

পাঁচজন সদস্য আইন সেক্রেটারি (রয়টার্স বিল্ডিং)-র কাছে জমা দেবেন স্মারকলিপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৫, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৫, ২০:০৯

options
link
‘অভয়া’র সুবিচার চেয়ে ফের রাজপথ ‘দখল’, অনুমতি দিল হাই কোর্ট zoom
ফাইল ছবি।

গোবিন্দ রায়: ‘অভয়া’র সুবিচারের দাবিতে রানি রাসমনি অ্যাভিনিউয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, রাত দখল ঐক্যমঞ্চের মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার অবধি। সেখান থেকে পাঁচজন সদস্য আইন সেক্রেটারি (রয়টার্স বিল্ডিং)-র কাছে জমা দেবেন স্মারকলিপি।

আবেদনকারী সংগঠন রাত দখল ঐক্যমঞ্চের আইনজীবী এদিন হাই কোর্টে বলেন, “আর জি করের ঘটনার প্রতিবাদের নানারকমের পথ বেছে নিয়েছে মানুষ। আমরাও আগামী ১৬ জানুয়ারি একটি কর্মসূচি ঘোষণা করেছি। অভয়া কাণ্ডের এতদিন কেটে গেলেও বিচার পেল না, সেই কারণে পথে নামছে মেয়েরা। জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দেয়নি ।তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ছে আমরা।”

Advertisement

রাজ্যের আইনজীবী জানান, “১৬ তারিখ একটি মিছিল করে ওয়েলিংটন মোড় থেকে রানি রাসমণির পর্যন্ত আসবে বলে পুলিশের কাছে আবেদন করেছে। এর পর তাদের সারা রাত একটা কর্মসূচি রয়েছে। ওখান থেকে তাদের নবান্ন যাওয়ার কথা। নবান্ন যাবে বলেছে কিন্তু হাওড়া পুলিশকে মামলায় যুক্ত করেনি। আর কতজন সদস্য নবান্ন যাবেন এবং কতজন সদস্য সিটিং ডেমোস্ট্রেশন করবেন কিচ্ছু জানায়নি।” আন্দোলনকারীদের আইনজীবী জানিয়েছেন, সবটা জানিয়ে দেওয়া হবে। দুপক্ষের কথা শুনে শেষপর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাই কোর্ট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.