গোবিন্দ রায়: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিস দিতে হবে। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
কেন্দ্রের ‘জলজীবন মিশন’ প্রকল্পে পাইপ-সহ নানা সরঞ্জাম কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে। পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলে মানহানির মামলা করেন পুলক। তিনি ৫ কোটি টাকার মানহানির মামলা করেন।
[আরও পড়ুন: ভারতের ‘অঙ্গুলিহেলনে’ নির্বাচন, হাসিনা সরকারকে তোপ বিএনপির]
প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দুকে আইনি নোটিস পাঠান। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পর গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতির।
[আরও পড়ুন: গীতার পালটা চণ্ডী! বিজেপিকে বিঁধতে শুভেন্দু গড়েই ‘ধর্মের আসর’?]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ