গোবিন্দ রায়: এ যেন সরষের মধ্যে ভূত! পোস্ট অফিসে জমানো টাকা উধাও। অথচ পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থামূলক কোনও পদক্ষেপই করছে না। পূর্ব বর্ধমানের জামালপুরের ডাকঘর সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মামলায় এডিজি সিআইডিকে তদন্তভার দিল হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এই মামলা প্রসঙ্গে বলেন, “লোকে খাটনির টাকা পোস্ট অফিসে রাখছে। আর তা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। সরকারি চাকরিরতদের টাকা পোস্ট অফিস থেকে এভাবে লোপাট হয়ে গেলে আর পুলিশ কিছু না করলে মানুষের ভরসা উঠে যাবে। গত দেড় বছরে জামালপুর থানা কিছুই করেনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি এইভাবে মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবে কোথায়?”
পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাত থেকে এডিজি সিআইডিকে তদন্ত হস্তান্তর করারও নির্দেশ দেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, এই মামলার পূর্বতন দুই তদন্তকারী আধিকারিককে ডেকে পাঠাতে হবে এডিজি সিআইডিকে। ওই দুই অফিসার এই তদন্তে কী পদক্ষেপ করেছেন, সে সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা নিতে হবে। আগামী ৬ মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, “কেউ কোনও দায়িত্ব নেবে না। একটু কঠিন কাজ হলে সবাই দায় এড়িয়ে যাবে। এভাবে হয় না।” আদালতের কড়া অবস্থানের কিছুটা হলেও আশার আলো দেখছেন প্রতারিতরা।
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের