প্রাক্তন শাসক শিবির দ্বিধাবিভক্ত হওয়ার পর তহবিল জট কাটল না এখনও। দলের তহবিল কার দখলে থাকবে, তা নিয়ে আইনি লড়াই চলছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘আসল’ তৃণমূল। সোমবার এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন মমতাদের আইনজীবী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, মামলায় যুক্ত অন্যপক্ষকে নোটিস দিতে হবে। অর্থাৎ মামলায় যে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাঙ্ককে যুক্ত করা হয়েছে, তাদেরও নোটিস পাঠানো হোক। মঙ্গলবার শুনানি নিয়ে বিবেচনা করা হবে।
কালীঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘বিদ্রোহী’ শিবির জন্মানোর পর তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিলের দখল নিয়ে দড়ি টানাটানি শুরু হয়। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয় ব্যাঙ্কে, যাতে কোনওপক্ষই সেই তহবিল ব্যবহার করতে না পারে। তাঁর আবেদন মেনে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, মোট ৪৪০ কোটি টাকা রয়েছে তাতে। এই টানাপোড়েন গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলাটি চলছে। আরেকদিকে ঋতব্রতপন্থী তৃণমূল অ্যাকাউন্টের হাল-হকিকত জানতে বিশেষ অডিটর নিয়োগের পরিকল্পনা করে।
সর্বশেষ খবর
-
নিজেদের মধ্যে মিটমাট! সকালে গ্রেপ্তার, বিকালে জামিন ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ শামস ইকবালের
-
যৌনাঙ্গ-স্তনে ক্ষতের চিহ্ন! ব্রাজিলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ ভোজিনহাদের অধিনায়ক
-
রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে বাস! দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা
-
খেলতে গিয়ে সাঁতার না জেনেও নদীতে নামাই কাল! মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ৩ পড়ুয়ার
-
৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, আদালতে ফাঁসির সাজা ৬৫-র বৃদ্ধকে