গোবিন্দ রায়: রাজ্যের স্বাস্থ্যদপ্তরে শূন্যপদে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ করতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে আদালতের এই রায়ের উপর নিয়োগ প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় স্পষ্ট করে দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মামলায় আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে রাজ্যের কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে তলব করেছে আদালত।
সম্প্রতি, স্বাস্থ্যদপ্তরের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল হাই কোর্ট।
[আরও পড়ুন: জল্পেশ মন্দিরের পথে দুর্ঘটনায় মৃত্যু ১০ পূণ্যার্থীর, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য কেন্দ্রের]
অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও তদন্ত কমিশনে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত, হাই কোর্টের আইনজীবী অয়ন বন্দোপাধ্যায়। আর এবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের ১১,৫২১টি শূন্যপদে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।
গত বছর ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য স্বাস্থ্যদপ্তর। মামলাকারীর অভিযোগ, “নিয়োগের জন্য রাজ্যে জেলাভিত্তিক ২৮ টি নির্বাচন কমিটি রয়েছে। যার চেয়ারম্যান তৃণমূল নেতারা। তাঁদের কেউ বর্তমান বিধায়ক, কেউ প্রাক্তন বিধায়ক, কেউ প্রভাবশালী নেতা।” মামলকারীর আরও দাবি, মালদহ ছাড়া কোথাও সিলেকশন কমিটিতে চিকিৎসক নেই। ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে তা স্বচ্ছ হবে না বলেই দাবি করা হয়েছে। এই অভিযোগে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন মামলাকারী।
[আরও পড়ুন: ঘোষিত এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি, জেনে নিন কোন দিন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক