গোবিন্দ রায়: যেহেতু পুলিশ অনুমতি দেয়নি, তাই আগামী ২৮ জুলাই ও ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাকে কোনও জমায়েত নয়। নবান্ন অভিযান আটকাতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির আনা মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
আগামী ২৮ জুলাই এবং ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওইদিন মিছিল হলে হাওড়ায় হাটে বিকিকিনিতে সমস্যা হবে। তার ফলে ব্যবসায় ক্ষতি হবে। সে কারণে গত বুধবার আদালতে যায় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, “আমরা কোনও আন্দোলনের বিরুদ্ধে নই। কিন্তু হাটের দিনে রাস্তায় প্রতিবাদ সভা হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। প্রশাসনের পক্ষ থেকেও দোকান না খোলার পরামর্শ আসে। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম।”
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়ে ব্যবসায়ী সমিতি জানায়, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই ২৮ জুলাই কোন জমায়েত নয়। মামলায় বেআইনি জমায়েত আটকানোর পাশপাশি, নির্দেশ না মানলে আইন অনুযায়ী পুলিশ কড়া পদক্ষেপের আবেদনও জানানো হয়। এই সংক্রান্ত বিষয়ে হলফনামা আদানপ্রদানের নির্দেশ দিয়েছে আদালত। সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।
সর্বশেষ খবর
-
সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স! প্রেমচর্চা উসকে ছুটির মুডে ‘কথা’ জুটি
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক