সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নায় বিজেপি নেতা খুনে কলকাতা হাই কোর্টে ভর্ৎসনার মুখে কেন্দ্র। কেন এখনও নিহত বিজেপি নেতার পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে তলবেরও হুঁশিয়ারি দেন তিনি।
চলতি মাসের শুরুতেই ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। জল গড়ায় আদালতেও। বিচারপতি রাজাশেখর মান্থা নিহতের পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। তবে তা সত্ত্বেও এখনও কেন্দ্রীয় নিরাপত্তা বন্দোবস্ত করা হয়নি।
[আরও পড়ুন: আদালত চত্বরে রবীন্দ্রকবিতা পাঠ পার্থর, মুখ খুললেন ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়েও]
সোমবার ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। বলেন, “এটাই কেন্দ্রীয় সরকারের আচরণ। ৩ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্য তাদের নিরাপত্তা তুলে নিয়েছে। কেন্দ্র কি আইনের ঊর্ধ্বে? এটা কেন্দ্রীয় সরকারের প্রবণতা। আন্দামানের ক্ষেত্রেও দেখেছি। কলকাতাতেও দেখছি। কোনওভাবে পাস কাটানোর চেষ্টা। নিজেদের আইনের ঊর্ধ্বে ভাববেন না। কেন এখনও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি? তেমন হলে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে তলব করা হবে। তারপর দেখব কী করেন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। এমন আচরণ কেন্দ্রের কাছে আশা করা যায় না। যা করেছেন এখনও এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের জন্য যথেষ্ট।” এদিকে, ময়নায় বিজেপি নেতা খুনে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: আমডাঙায় শুটআউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক