গোবিন্দ রায়: তিন জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে রাজ্য? বৃহস্পতিবার এই তথ্যই জানতে চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই রাজ্যকে জানাতে হবে তারা কী কী পদক্ষেপ করেছে।
একদিকে টানা বৃষ্টি, তার সঙ্গে জল ছেড়েছে ডিভিসি। যার জেরে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে। যা নিয়ে কেন্দ্রকেও নিশানা করেছেন। এই অবস্থায় বন্যা পরিস্থিতিতে নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সেখানেই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ৩ অক্টোবর রাজ্যকে এই সংক্রান্ত তথ্য পেশ করতে হবে। জানাতে হবে কী কী ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী নিজে ঝাঁপিয়েছেন। একাধিক জেলায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। কথা বলেছেন বিপর্যস্তদের সঙ্গে। আশ্বাস দিয়েছেন পাশে থাকার।
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’
