সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এবার এই মামলার বিস্তারিত শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টে। আর তা হতে পারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার বিশেষ বেঞ্চে। বুধবার এই মামলার এক প্রস্থ শুনানি হয়। সেই শুনানিতে সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। এরমধ্যেই এই সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের।
গত ১৮ মে ৭৪ টি সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন মিজানুল কবির নামে এক ব্যক্তি ৷
আরও পড়ুন:
আগে এই সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৭৪ টি সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ অনুযায়ী সুযোগ না দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৈরি হয় এক আইনি জটিলতা। যদিও রাজ্যে পালাবদলের পরই এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হবে জানানো হয়। সেই মতো মামলা প্রত্যাহার করে নিয়েছে বিজেপি সরকার। এবার মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে!
এদিকে, গত ১৮ মে ৭৪ টি সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন মিজানুল কবির নামে এক ব্যক্তি ৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে ফের মামলাটি শুনানির জন্য উঠেছিল। ৬ সপ্তাহ পর এই মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত