Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

কর্মবিরতি কাটিয়ে সোমবারই ফিরতে পারে হাই কোর্টের চেনা ছবি

বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:০৬

options
link
কর্মবিরতি কাটিয়ে সোমবারই ফিরতে পারে হাই কোর্টের চেনা ছবি zoom
Advertisement

শুভঙ্কর বসু: কলকাতা হাই কোর্টে সোমবারই শপথ নিতে পারেন চার নতুন বিচারপতি। আর তেমনটা হলে সোমবারই আইনজীবীদের একটানা চলতে থাকা কর্মবিরতি উঠে যেতে পারে। সেই ১৯ ফেব্রুয়ারি থেকে হাই কোর্টে একটানা কর্মবিরতির জেরে শিকেয় উঠেছে আদালতের স্বাভাবিক কাজকর্ম। এজলাস বন্ধ। ফিরে যাচ্ছেন বিচারপ্রার্থীরা। কেউ বা আবার নিজেই শুনানি সারছেন। এই পরিস্থিতিতে সোমবার নতুন বিচারপতিরা শপথ নিলে উঠে যেতে পারে কর্মবিরতি।

[পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আন্দোলন উঠিয়ে নেওয়া হবে, না চালিয়ে যাওয়া হবে তা স্থির করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল বার অ্যাসোসিয়েশন। সেখানেই আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে আইনজীবীদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়। একাংশের আইনজীবীরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন, অন্য পক্ষ আবার তার বিরোধিতা করে অবিলম্বে কর্মবিরতি তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন। এরপরই সিদ্ধান্ত হয় নতুন বিচারপতিরা যেদিন শপথ নেবেন, সেদিন আপনাআপনি উঠে যাবে কর্মবিরতি। পরে ফের পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

[রুপোলি হচ্ছে সতীপীঠ, ২৫০ কেজি রুপোয় ঢাকছে কালীঘাট]

ফলে সোমবারই নতুন চার বিচারপতি বিশ্বজিৎ বসু, অমৃতা সাহা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও জয় সেনগুপ্ত শপথ নিলে ফের স্বাভাবিক হতে পারে হাই কোর্ট। শুক্রবার নতুন বিচারপতিদের নামের তালিকা উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। এর আগে সম্ভাব্য বিচারপতিদের একটি নামের তালিকা পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই তালিকা থেকে কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি হিসাবে চারটি নাম চূড়ান্ত করে আইনমন্ত্রকে পাঠানো হয়েছিল।  সেই অনুযায়ী এদিন বিজ্ঞপ্তি জারি করা করেছে আইনমন্ত্রক। সোমবারই নতুন বিচারপতিরা শপথ নিলে হাঁফছেড়ে বাঁচবেন বিচারপ্রার্থী থেকে কৌঁসুলিরা।

[মডেলিংয়ের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, কিশোরীর অভিযোগে পুলিশের জালে ৩]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.