অর্ণব আইচ: এনআরএস হাসপাতালে ১৬টি কুকুর ছানার হত্যাকাণ্ড নিয়ে উত্তাল কলকাতা৷ এরই মধ্যে কুকুরের তাড়া খেয়ে দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি৷ আহত আরও দু’জন৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার ভূপেন বোস এভিনিউতে৷ মৃত ব্যক্তির নাম উত্তম দাস। আনুমানিক বয়স ৪০।
[বাংলায় প্রচারে আসতে পারেন যোগী, রথ নিয়ে ফের নবান্নে বিজেপির আবেদন ]
জানা গিয়েছে, বুধবার গভীর রাত একটা নাগাদ বাড়ি ফিরছিলেন উত্তম ও তাঁর আরও দুই বন্ধু৷ ক্যাটারিংয়ে কাজ করেন তিনি। দুই বন্ধুর নাম বিশ্বনাথ ঘোষ ও পান্নালাল ঘোষ৷ ভূপেন বোস এভিনিউয়ের ফুটপাথ ধরে হাঁটার সময়ই দুর্ঘটনাটি ঘটে৷ রাস্তায় লোক দেখে বেশ কয়েকটি কুকুর ডাকতে শুরু করে ও তাঁদের দিকে তেড়ে আসে৷ কুকুরের ভয়ে ফুটপাথ থেকে রাস্তায় নামেন উত্তম, বিশ্বনাথ ও পান্নালাল৷ তখনই পিছন থেকে আসা একটা লরি ধাক্কা মারে তাঁদের৷ লরিতে চাপা পড়েন উত্তম৷ বাকি দু’জনের ধাক্কা লাগে৷
[অধ্যাপক কনক সরকারকে তলব জাতীয় মহিলা কমিশনের]
শ্যামপুকুর থানার পুলিশ জানিয়েছে, সঙ্গে সঙ্গে তিনজনকেই নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে৷ সেখানেই চিকিৎসকরা উত্তম দাসকে মৃত বলে ঘোষণা করেন৷ বাকি দুই বন্ধু বিশ্বনাথ ও পান্নালাল এখনও সেখানে চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক৷
সর্বশেষ খবর
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির