অর্ণব আইচ: গাড়ি চুরি করতে এসে চালককেই পিষে দিল দুষ্কৃতী। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে খাস কলকাতার জাকারিয়া স্ট্রিটে। এই ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ ফিরোজ (৫২)। ট্যাক্সি চালান। এদিন সকালে জাকারিয়া স্ট্রিট পুলিশ স্টেশন এলাকায় রাজস্থান গেস্ট হাউসের সামনে গাড়ি ধোয়ামোছা করছিলেন। সেই সময় গাড়ির ভিতরে চাবি রেখে চলে যান তিনি। সেই সুযোগে এক ব্যক্তি গাড়ি চুরির চেষ্টা করে। গাড়িতে উঠে চালকের আসনে বসে পড়েন। গাড়ি চালিয়ে দেন। গাড়ি আটকাতে ছুটে আসেন চালক।
[আরও পড়ুন: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা, যাত্রীদের জন্য সুখবর]
টাল সামলাতে না পেরে ফিরোজকে নিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়ির মালিকের বুকে, পেটে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৎক্ষনাৎ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি]
সর্বশেষ খবর
-
দাদার মতোই সেলিব্রিটি! নেচেকুঁদে, ভেঙিয়ে ‘সুপারস্টার’ ইয়ামালের সাড়ে তিন বছরের ভাই
-
এবার পুরুলিয়ায় গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার, ভোটের আগে তৃণমূলের পক্ষে পোস্টের মাশুল?
-
যেন বিশ্বজয়ী স্কোয়াড! নরওয়েকে স্বাগত জানাতে পথে নেমে ১০০০০০ মানুষের ‘ভাইকিং রো’
-
বিতর্কে ‘তাজ’! নতুন আইনি বিতর্কে ফের প্রশ্নে ইতিহাস ও জনবিশ্বাস
-
ঋতব্রত শিবিরে দায়িত্ব পেয়েই ফের ময়দানে অনুব্রত, বিকাশ-বিধানের সঙ্গে দীর্ঘ বৈঠক